আসন্ন কক্সবাজার পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হোসেন।মঙ্গলবার (১৬মে) বিকেলে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদত হোসেনের অফিসে ফরম জমা দেন তিনি।ফরম জামা দেয়ার সময় এলাকার মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কে এই আবুল হোসেন:
আবুল হোসেন বাজারঘাটা হাজী ওলামিয়ার চতুর্থ সন্তান বড় ভাই হাজী সোনা আলী, মেজ ভাই হাজী আবুল কালাম, সেজ ভাই মুহাম্মদ ইসমাইল সিআইপি, তিনি দুই সন্তানের জনক। আবুল হোসেন অত্যন্ত ভদ্র, নম্র,ও সামাজিক প্রকৃতির লোক, উনারা পারিবারিক ভাবে রাজনৈতিক পরিবার।তবে বাংলাদেশের সচারাচর ভোগের রাজনীতি কখনো পছন্দ করেন না।দীর্ঘ কয়েক যুগ ধরে রাজনীতি করে আসছে নিজেদের অর্থ ও সামর্থ্যের উপর।উনারা একান্নবর্তী পরিবারের সকলেই পরিচ্ছন্ন রাজনৈতিক আদর্শ লালন করে আসছে।এই পরিবারের একজন সদস্য ও কোন ধরনের মাদক বা অসামাজিক কার্যকলাপে জড়িত নই।এক কথাই বলা যায় পরিচ্ছন্ন রাজনৈতিক নেতৃত্ব আবুল হোসেন।
ভোটারদের উদ্দেশ্যে উনার কমিটমেন্ট:
কাউন্সিলর প্রার্থী আবুল হোসেন বলেন,আমাকে নির্বাচিত করলে ৩নং ওয়ার্ডকে আধুনিক এবং মাদকমুক্ত করবো।ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবো। জলাবদ্ধতা নিরসন করবো। যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি, সেখানেই আমি প্রথম কাজ করবো। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে নিজেকে নিবেদিত করবো। যুব সমাজের ভাগ্য উন্নয়নে কাজ করবো। সেবক হিসেবে কাজ করতে কাউন্সিলর প্রার্থী হয়েছি। এলাকার যুবক ভাইদের খেলাধুলার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি ৩নং ওয়ার্ডের সর্বস্তরের সম্মানিত ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন। তিনি ভোটারদের সালাম জানিয়েছেন এবং সবার কাছে মুল্যবানভোট ভিক্ষা করছেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮মে/জই