ভোলায় বিবি কুলসুমের স্বামী: গ্রেফতার।১৮ মে ভোলার পূর্ব ইলিশা বিবি কুলসুম হত্যার প্রধান আসামি নিজ স্বামী মোঃ তছির সাজি, কে আটক করেছে ভোলা সদর থানা পুলিশের একটি চৌকস টিম।গত সোমবার ( ১৪ মে ) রাতে সংঘটিত ৪ মাসের অন্তঃসত্ত্বা বিবি কুলসুম হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের লক্ষ্যে ভোলা সদর থানার এস আই আনোয়ার সহ সঙ্গীয় ফোর্স গত ১৫ মে সন্দেহজনক ভাবে মৃতের স্বামী মোঃ তছির সাজি। পিতার বাড়ি ৩ নং ওয়ার্ড থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনি। বিবি কুলসুম হত্যা মামলার তদন্তকারী এসআই আনোয়ার হোসেন আর জানান, কুলসুমের গলা কাটা লাল উদ্ধার করে আমরা একটি অজ্ঞাত মামলা দায়ের করি সদর থানায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মোঃ তছির সাজি, ঘটনার সাথে তার নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন, এবং স্ত্রী হত্যার পরিকল্পনা স্বীকার করেন।
সদর থানার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন ফকির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত স্ত্রী হত্যার খুনি তছির সাজি, নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। আসামি তার বিরুদ্ধে পক্ষকে ফাঁসানোর নিমিত্তে উক্ত হত্যাকা করছে বলে বিজ্ঞ আদালত কে জবানবন্দি প্রধান করেন। ওসি আর বলেন, স্ত্রী বিবি কুলসুমকে হত্যার ঘটনা স্বীকার করায় স্বামী তছিরকে গ্রেপ্তার করার পর বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।
তার দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে জড়িত অন্যান্য আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৩মে/জই/ভোলা