• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় ইউনিয়ন নির্বাচনের মাঠ সুষ্ঠ রাখতে প্রশাসন প্রস্তুত

ভোলা থেকে নিজস্ব প্রতিনিধি ( বরিশাল) তানজিল হোসেন
আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩

ভোলায় ইউনিয়ন নির্বাচনের মাঠ সুষ্ঠ রাখতে প্রশাসন প্রস্তূত।২৪ মে ( বুধবার ) ভোলা দৌলতখান উপজেলা থানা পুলিশের আয়োজনে দৌলতখান থানা কম্পাউন্ডে আগামী ২৫ মে ২০২৩ খ্রি দৌলতখান থানাধীন চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপারের ভোলা।

জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ )ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

তিনি নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই,) সকল অফিসার- ফোর্সগণকে প্রয়োজনীয় মূল্যবান দিকনির্দেশনা প্রদান সহ করনীয়- বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের গোয়ন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে। এছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে তড়িৎ নিয়ন্ত্রণে আনতে পুলিশের অধিক সংখ্যক মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। জনগনের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহন করবে।

দৌলতখান বাসীকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে ভোলা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। তিনি জনসাধারনকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অনুরোধ জানান।
ব্রিফিং প্যারেড জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা, উপজেলা নির্বাহী অফিসার।

দৌলতখান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব প্রণয় রায়, অফিসার ইনচার্জ দৌলতখান, ডি আই ও ১ জেলা বিশেষ শাখা ভোলাসহ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ/২৬মে/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ