• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে প্রতারক আটক

ভোলা থেকে নিজস্ব প্রতিনিধি ( বরিশাল) তানজিল হোসেন
আপডেট : শুক্রবার, ২৬ মে, ২০২৩

ভোলায় ‘জ্বীনের বাদশা’ পরিচয়ে প্রতারক আটক।জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে ভোলা সদর মডেল থানার মামলা নং- ৫৬/৬৪৩, তারিখ-২০- ১০- ২০২২, জি আর নং- ৬৪৩/২২, ধারা ২৩- ২৪- ৩০- ৩৫ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, এর এজাহারভুক্ত প্রধান আসামী মোঃ রুবেল নামের এক যুবক’কে ভোলার তজুমদ্দিন থেকে আটক করেছে ভোলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। জেলা গোয়েন্দা শাখা, ভোলার একটি চৌকশ টিম।২৫ মে ( বৃহস্পতিবার ) মোসাঃ রাজিয়া খাতুন নামে এক ভুক্তভোগী বাদি হয়ে জ্বীনের বাদশা পরিচয়ে প্রতারণার অভিযোগে ২০ জনের পরিচয় সহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ৪৪ লাখ টাকা প্রতারনার অভিযোগে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

রুজুকৃত মামলার প্রেক্ষিতে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২২ মে অর্থাৎ সোমবার রাতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলার এস আই রিপন সহ একটি টিম আসামী মোঃ রুবেল, কুঞ্জেরহাট ৭নং ওয়ার্ড, আসামীর শ্বশুরবাড়ি তজুমদ্দিন থানা এলাকা থেকে গ্রেফতার করেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সহযোগী অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রাখছেন সাইবার ক্রাইম ইনভেস্টগেশন সেল।

গ্রেফতার কৃতকে আসামী রুবেল কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেন জানান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলা।

বিডিনিউজ ইউরোপ/২৬মে/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ