• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩

ঝালকাঠিতে প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত।
ঝালকাঠিতে প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় স্থানীয় শিল্পকলা একাডেমী চত্বরে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।মেলায় দেশের প্রথম সারির ২০টির অধিক তথ্যপ্রযুক্তি কোম্পানি অংশগ্রহণ করেছে। মেলায় আগ্রহী চাকুরিপ্রার্থীগণ পছন্দমতো আবেদন, স্বাক্ষাতকার এবং যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া মেলায় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার ও আলোচনা অংশ নিতে পেরেছেন তরুণ-তরুণীরা।কর্মসংস্থানের পেছনে নয়, বরং প্রার্থীর দৌর গোড়ায় কর্মসংস্থানের উপস্থিতির এমন আয়োজন সরকারের বেকারত্ব হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ আবদান রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর এবং এ টু আইসহ আরো বেশ কিছু প্রতিষ্ঠান যৌথভাবে এই মেলার আয়োজন করে। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিজিটাল সংযোগ স্থাপন তথ্য ও প্রযুক্তি বিভাগ প্রকল্প পরিচালক প্রনব কুমার সাহা,।

শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প পরিচালক ও অতিরিক্ত মহা পরিচালক তথ্য ও প্রযুক্তি বিভাগ এস.এ.এম রফিকুল নবী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু আইসিটি খাতে কর্মসংস্থানের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে এ ছাড়াও স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ হতে ২২ জন স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণী অনুষ্ঠান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এরপর অতিথিরা দেশের তরুণদের জন্য চাকুরী আবেদন পত্র জমা দেওয়ার স্টল পরিদর্শন করেন।

বিডিনিউজ ইউরোপ/২৯মে/জই/ঝালকাঠি


আরো বিভন্ন ধরণের নিউজ