• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদি বৃত্তি ঘোষণা করেছেন বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য

আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

সৌদি বৃত্তি ঘোষণা করেছেন বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ভর্তির জন্য বাংলাদেশে ২৫৬টি বৃত্তি দিচ্ছে সৌদি আরব। ঢাকার সৌদি দূতাবাস এ ঘোষণা দিয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটেও বৃত্তির বিস্তারিত প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, স্বাস্থ্যখাত ছাড়া অন্য প্রায় সব খাতে পড়ালেখার জন্য বৃত্তি প্রযোজ্য হবে। অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষাশিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল—এ ১০টি বিষয়ে বৃত্তির আওতায় পড়তে পারবেন আগ্রহীরা।

স্নাতক পর্যায়ে পড়তে হলে বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। স্নাতকোত্তরের জন্য বয়সসীমা ৩০ এবং পিএইচডির জন্য ৩৫ বছর।ইসলামিক ইউনিভার্সিটি, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দান বর্ডার ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকছে।সৌদি বৃত্তির আওতায় বৃত্তিসংক্রান্ত বিস্তারিত জানা যাবে অফিশিয়াল ওয়েবসাইটে (studyinsaudi.moe.gov.sa) ।

সূত্র -আরব নিউজ

বিডিনিউজ ইউরোপ/৩০মে/জই/সৌদি


আরো বিভন্ন ধরণের নিউজ