ভোলায় বাল্যবিয়ে নির্মূল্য সম্ভব ও প্রস্ততি সভা অনুষ্ঠিত । গত ২৯ মে ( সোমবার ) জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার আয়োজনে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।
ওসি মাকসুদুর বলেন,মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্র ছাত্রী দের নিজেদের সচেতন এবং সতর্ক থাকতে হবে। এ ছাড়াও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশ কে তথ্য দিয়ে সহ যোগিতা করলে পুলিশ প্রশাসনের জন্য অনেকটা হেল্প হয়।
এবং একটা তরুণীর বাল্যবিয়ে রোধ করতে সম্পূর্ণ সফল হবে, পুলিশ প্রশাসন তাই সবার কাছে অনুরোধ করব যে যেখানে আছেন সে সেখান থেকে বিভিন্ন রকম তথ্য দিন, শিশু হেল্প লাইন রয়েছে ১০৯৮ এখানে কল দিবেন, এবং কোথায় বাল্যবিয়ে এবং শিশু নির্যাতন হচ্ছে এ সকল তথ্য দিয়ে সহযোগিতা করবেন আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল
মোঃ মাইনুদ্দিন হাওলাদার , শাহে আলম মডেল কলেজ, এর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
বিডিনিউজ ইউরোপ/৩১মে/জই/ভোলা