ভোলায় ৭ লক্ষ টাকা কাবিনে দাদির সঙ্গে নাতির বিয়ে ।ভোলার চরফ্যাশন উপজেলায় ৭ লাখ টাকা কাবিনে বিধবা দাদির সঙ্গে নাতির বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। গত ২১ মে ( রবিবার ) দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শাহে আলম বেপারি গত দেড় বছর আগে মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার স্ত্রী সামছুন্নাহার ( ৫০ ) তার পুত্র জসিম উদ্দিন এর ছোট ছেলের অর্থাৎ নাতি মিরাজ ( ২৩ ) এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা সম্পর্কে দাদি-নাতি, দাদার মৃত্যু পর থেকে দাদি ও নাতির মধ্যে গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরে দাদি-নাতির অনৈতিক সম্পর্ক ধরা পরে স্থানীয়দের হাতে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে স্থানীয় মাতুবররা বিষয়টি মিটমাটের জন্য নানান ফন্দি ফিকির করে দফায় দফায় সালিশ বৈঠক করেন। এতেও কোনো সমাধান হয়নি। অবশেষে গত ( রবিবার ) ২১ মে দুপুরে ৭ লাখ টাকা কাবিন নামায় ভোলা নোটারী পাবলিক কার্যালয়ে কোর্টে এফিডেফিট করে দাদি-নাতির বিবাহ সম্পূর্ণ করেন।
এ সব তথ্য নিশ্চিত করেছেন নাতি মিরাজ হোসেন, তিনি বলেন, দাদা মারা যাওয়ার পর তার দাদির দেখাশোনা করার জন্য-ই স্বেচ্ছায় দাদিকে বিয়ে করেছেন তিনি। তবে কোর্ট এফিডেফিডে মিরাজের বয়স ২৩ বছর দেখানো হলেও তার বড় ভাই একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ ফিরোজ জানিয়েছেন মিরাজের প্রকৃত বয়স ১৭ বছর।
দিকে শামসুন্নাহার ও মৃত শাহে আলম দম্পতির ঘরে দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। এসব মেনে নিয়েই নাতি মিরাজ হোসেন তাকে বিয়ে করতে রাজি হয়েছেন বলে জানান শামসুন্নাহার। শশীভূষণ থানার উপ পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, সামছুন্নাহার’র কাছ থেকে শুনেছি ৭ লাখ টাকা কাবিনে নাতি মিরাজকে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন দাদি সামছুন্নাহার।
বিডিনিউজইউরোপ/৪জুন/জই/ভোলা