ভোলায় বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন।ভোলা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।শনিবার ৩ জুন বেলা সাড়ে ১১ টায় আদালত চত্বরের পুকুর পাড়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোহাম্মদ উল্লাহ, মহোদয়। এর আগে আদালতের সম্মেলন কক্ষে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিচার বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা ও দায়রা জজ এ, এইচ, এম মাহমুদুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ উল্লাহ।
এ সময় প্রধান অতিথি বক্তব্য বলেন, আদালতে আসা বিচারপ্রার্থীদের সেবা দিতে এই ন্যায়কুঞ্জ স্থাপন করা হচ্ছে। এটি অত্যন্ত গুরুত্ব বহন করে। কারণ দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের আদালতের বারান্দা, চায়ের দোকান কিংবা খোলা আকাশের নিচে অবস্থান করতে হয়। তাদের জন্য নেই কোন ভালো অবকাঠামো।
এই বিষয়গুলো অনুধাবন করে সরকার দেশের প্রত্যেক আদালত প্রাঙ্গণে একটি করে ন্যায়কুঞ্জ স্থাপনের উদ্যেগ নেয়। তিনি বলেন, এই ন্যায়কুঞ্জে নারীদের জন্য ব্রেস্টফিডিং কর্নার, পরিচ্ছন্ন টয়লেটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকছে।
এটি বাস্তবায়ন হলে বিচারপ্রার্থীরা তাদের দুর্ভোগ থেকে মুক্তি পাবে। এ সময় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জনাব আনোয়ারুল হক, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডর জনাব ক্যাপ্টেন শহিদুল হক।
এবং জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডা. কে. এম.শফিকুজ্জামান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরিফ, মোঃ সানাউল হক, সহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তা বৃন্দ গণ উপস্থিত ছিলেন।
বিডিনিউজইউরোপ/৫জুন/জই/ভোলা