ভোলায় হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা সম্পূর্ণ ।ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার আয়োজনে তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ।
৪ জুন ( রবিবার ) ওসি বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্রী দের নিজেদের সচেতন এবং সতর্ক থাকতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার ও সাইবার নিরাপত্তা সম্পর্কে ছাত্রীদের সচেতন করা হয়। সর্বপরি বিভিন্ন সামাজিক অপরাধ দমনে পুলিশ কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান ও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন মোঃ হেলাল উদ্দিন সুমন, অধ্যক্ষ, হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজ, সাদির হোসেন রাহিম, সাধারণ সম্পাদক, তজুমদ্দিন শিল্পকলা একাডেমি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
বিডিনিউজইউরোপ/৫জুন/জই/ভোলা