ভোলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত লুকিয়ে থাকা আসামি আবদুল মান্নান গ্রেফতার।ভোলার চরফ্যাসনের প্রতারণা আত্মসাৎ ও কাস্টমসের মামলায় ৪ টি, সাজা জিআর ওয়ারেন্ট ২ টি, জিআর ওয়ারেন্টসহ মোট ৬টি, ওয়ারেন্টের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবদুল মান্নানকে গ্রেফতার করেছে চরফ্যাসন থানা পুলিশের একটি যৌথ টিম।( মঙ্গলবার ৫ জুন ) ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরাদ হোসেন চরফ্যাসন থানার তত্ত্বাবধানে এসআই ( নিঃ ) মোঃ সাইফুল ইসলাম, এর নেতৃত্বে সঙ্গীয় ও ফোর্স সহ আজ বিকাল ৩: ৩০ ঘটিকার সময় বাড্ডা থানা ডিএমপি, ঢাকা এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া আসামী ১ মোঃ আবদুল মান্নানকে গ্রেফতার করেন পুলিশ।
আসামীর পিতা- মৃত আহসান মিয়াজী, সাং- শরীফ পাড়া, পৌরসভার ৫ নং ওয়ার্ড, থানা- চরফ্যাসন, জেলা- ভোলা আসামীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীকে থানায় নিয়ে আসিয়া থানার রেজিষ্টারপত্র পর্যালোচনা করিয়া তাহার বিরুদ্ধে ৪টি জিআর সাজা ও ২টি জিআর ওয়ারেন্টসহ মোট ৬টি ওয়ারেন্ট মূলতবী পাওয়া যায় বলে জানা গেছে থানার সূত্রে।গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
বিডিনিউজ ইউরোপ/৭মে/জই/ভোলা