ভোলায় পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।ভোলার জেলা পুলিশ এর আয়োজনে আজ বিকাল ৫ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে ভোলা জেলা পুলিশ বনাম বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।৮ জুন ( বৃহস্পতিবার ) পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, ভোলা। এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, ও ক্যাপ্টেন এম শহীদুল হক, ( এইচ ১ ) পিএসসি, বিএন, জোনাল কমান্ডার।
বাংলাদেশ কোস্টগার্ড, দক্ষিণ জোন, ভোলা। প্রীতি ফুটবল ম্যাচে ভোলা জেলা পুলিশ দল ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোন দলের বিপক্ষে ১- ০ গোলে বিজয়ী হয়।এসময় জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) ভোলা। এবং রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) ভোলা, ও প্রণয় রায়, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার, ভোলা।
অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা, জেলা পুলিশ ও কোস্টগার্ডের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংস্থা সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিনিউজইউরোপ/৯জুন/জই/ভোলা