ভোলার তজুমদ্দিনে ৪’শত গ্রাম গাঁজাসহ ব্যবসায়ী আটক এক।ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ, এর তত্বাবধানে তজুমদ্দিন থানাধীন সোনাপুর ইউনিয়ন হইতে ৪’শত গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে তজুমদ্দিন থানা পুলিশ।গত ৮ জুন ( বুধবার ) রাত ১০: ৩৫ ঘটিকায় এস আই( নিঃ ) মোঃ রাশেদুল ইসলাম, সংগীয় অফিসার ও ফোর্স সহ অত্র থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানাসহ বিশেষ অভিযান পরিচালনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানাধীন ২নং সোনাপুর ইউনিয়ন রাজকৃষ্ণসেন ৮নং ওয়ার্ড সরকারি আবাসনের সংলগ্ন জনৈক মোঃ আইয়ুব মিয়ার দোকানের পিছনের বাগানের মধ্য হইতে ধৃত আসামী মোঃ নাহিদ, কে গ্রেফতার করেন পুলিশ।

আসামীর পিতা-আজম খোনকার, সাং-হাসান নগর, ৭নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা। এর হেফাজত হইতে ৪’শত গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে।এই সংক্রান্তে আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডিনিউজ ইউরোপ/১০জুন/জই/ভোলা