• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এমপি শাওনের সম্মানে লালমোহনের বীরমুক্তিযোদ্ধাদের মিলনমেলা

রিপন শান,ব্যুরো চীফ বরিশাল
আপডেট : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

এমপি শাওনের সম্মানে ভোলার লালমোহনের বীরমুক্তিযোদ্ধাদের মিলনমেলা

ভোলা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেছেন- আমাদের বিজয় আমাদের স্বাধীনতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সীমাহীন আত্মত্যাগের ফসল । দুশো বছরের পরাধীন বাঙালি কে বঙ্গবন্ধুই দিয়ে গেছেন স্বাধীনতার স্বাদ । বারবার জেল খেটেছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন, পাকিস্তানের কারাগারে তাঁর চোখের সামনে তাঁর জন্য কবর খোঁড়া হয়েছিল কিন্তু তিনি মাথানত করেননি ।

আজ বঙ্গবন্ধুর জীবনসঙগ্রামী আদর্শের পথ ধরেই দেশ ও মানুষের কল্যাণে একের পর এক সফলতা নিয়ে এগিয়ে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা । এদেশের মানুষের জন্য তিনি প্রতিদিন ১৮ ঘন্টা পরিশ্রম করেন । মুক্তিযোদ্ধাদের তিনি হৃদয় দিয়ে ভালোবাসেন বলেই বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এতোসব মানবিক উদ্যোগ । অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য যে ঘর বরাদ্দ কর্মসূচি শুরু হলো ক্রমান্বয়ে এর সুফল সকল মুক্তিযোদ্ধাই পাবেন । সবাই আমার নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাঁর হায়াত দ্বিগুণ বাড়িয়ে দেন ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমোহন উপজেলা কমান্ড এবং সন্তান কমান্ডের আয়োজনে মহান বিজয়ের মাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে, ১ ডিসেম্বর ২০২০ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে – লালমোহন তজুমদ্দিনের গণমানুষের নেতা আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি এসব কথা বলেন ।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বশীল কমান্ডার জনাব আল নোমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ । মূল্যবান বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ রাসেলুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক মিয়া । মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার (অর্থ) মোঃ শাহজাহান মিয়া । মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের বাংলাদেশ কোঅর্ডিনেটর কবি প্রভাষক রিপন শান । বক্তব্য রাখেন- লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আ ন ম শাহজামাল দুলাল, সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান কবি নজরুল ইসলাম জামাল প্রমুখ । মুক্তিযোদ্ধার সন্তান আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম প্রিন্স, কোষাধ্যক্ষ আলহাজ্ব জুলফিকার মিয়া, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্বাসউদ্দিন, উপজেলা সন্তান কমান্ডের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ ।

অনুষ্ঠানে এমপি শাওন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১৫ লাখ টাকা মূল্যমানের ৯টি ঘর বরাদ্দ পাওয়া লালমোহন উপজেলার অসহায় ৯ মুক্তিযোদ্ধার সাথে প্রাণখোলা শুভেচ্ছা বিনিময় করেন । একাত্তরে জীবন বাজি রেখে যুদ্ধ করা নদীশিকস্তী বীরমুক্তিযোদ্ধা হাকিম আলী জানান- গত পঞ্চাশ বছর ধরে তিনি বাড়াবাসায় থাকছেন । জীবনের প্রান্তসীমায় এসে মানবদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে আজ তিনি স্হায়ী ঠিকানা পেয়েছেন। আল্লাহ যেন শেখ হাসিনাকে দীর্ঘ জীবন দান করেন।

বিজয়ের মাসের প্রথম সকালে লালমোহনের বীরসন্তানদের সাথে মতবিনিময় ও প্রাতরাশ শেষে এমপি শাওন লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন । শোভাযাত্রাটি সজীব ওয়াজেদ ডিজিটাল পার্ক থেকে শুরু হয়ে লালমোহন চৌরাস্তা মোড়ে বিজয় মঞ্চে এসে পথসভার মধ্যে দিয়ে শেষ হয় ।
বিডিনিউজ ইউরোপ/১ ডিসেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ