• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিরাজুল আলম খান প্রকাশ দাদা ভাই আর নেই

কবির আহমেদ,ন্যাশনাল ডেক্স
আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩

সিরাজুল আলম খান প্রকাশ দাদা ভাই আর নেই।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান ইন্তেকাল করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ।শুক্রবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জাতীয় সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৮ জুন) শারীরিক অবস্থার অবনতি হলে সিরাজুল আলম খানকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। এদিকে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। শুক্রবার (৯ জুন) ড. মোমেন এক শোকবার্তায় মরহুম সিরাজুল আলম খানের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

‘দাদা’ এবং ‘দাদাভাই’ নামে ব্যাপকভাবে পরিচিত সিরাজুল আলম খান ১৯৪১ সালের ৬ জানুয়ারি নোয়াখালী জেলার বেগমগন্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা নিউক্লিয়াস এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধকাল তিনি তোফায়েল আহমেদ, শেখ ফজলুল হক মনি এবং আব্দুর রাজ্জাকের সঙ্গে মুজিব বাহিনী (বিএলএফ) প্রতিষ্ঠা করেন এবং নেতৃত্ব দেন।

জানা গেছে তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ থেকে নিয়ে আলমারকাজুলে গোসল করিয়ে, শমরিতা হাসপাতালের হিমঘরে আজ রাখা হবে। আগামীকাল সকাল ৮টায়  শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে রাখা হবে এবং অতঃপর সকাল ১০টায় জানাজা হবার কথা রয়েছে।

বাংলাদেশের জনপ্রিয় দৈনিক মানবজমিন তাদের এক
প্রতিবেদনে জানিয়েছে তার মৃত্যুর পর রাজনীতির এ রহস্য পুরুষকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হোক- এমনটা চান না তার পরিবার। শুক্রবার সিরাজুল আলম খানের ছোটভাই ফেরদৌস আলম খান গণমাধ্যমকে এমনটাই জানান। তিনি বলেন, দাদা ভাই সিরাজুল আলম খান সব সময় প্রচারণার বাহিরে থেকেছেন।

তিনি মৃত্যুর আগে তার কিছু আশার কথা বলে গিয়েছেন। তিনি মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদা চান না। সিরাজুল আলম খান বলে গেছেন তাকে যেন রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা না হয়। এমনকি দাফনের সময় তাকে কাফনের বদলে মায়ের কাপড় দিয়ে মুড়িয়ে দাফন করার ইচ্ছার কথা জানিয়ে গেছেন। তিনি বলেছেন, মায়ের শাড়িটাই আমার কাছে পতাকা। আমি এই পতাকা নিয়েই আমি চলে যেতে চাই।
সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিষ্টার ফারাহ আলম খান বলেন, চাচা বলে গেছেন- মৃত্যুর পরে আমাকে কোথাও রাখার দরকার নেই। আমাকে যেনো ডিসপ্লে করা না হয়।

আমার জন্য হাজার হাজার ফুল আসার দরকার নেই। আমি দেশটা স্বাধীন করতে চেয়েছিলাম। আমি স্বাধীন করতে পেরেছি। সেটাই আমার বড় অর্জন। আমি কারো কাছে কিছু চাই না।আগামীকাল সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদে সিরাজুল আলম খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নোয়াখালীর বেগমগঞ্জের মায়ের কবরের পাশেই শায়িত করা হবে।

বিডিনিউজ ইউরোপ/১০জুন/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ