ভোলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার। ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়ন হইতে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
১২ জুন ( সোমবার ) সকাল ১১:১০ ঘটিকায় সময় জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) এ স আই ( নিঃ )
মোঃ আসাদুজ্জামান খান, সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ চড়ার মাথা লঞ্চঘাট ২নং পল্টনের সামনে ব্লকের উপর হইতে পরিত্যাক্ত এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করেন।এ সংক্রান্তে অজ্ঞাতনামা আসামি করে মাদক মামলা রুজু করা হয়েছে। অজ্ঞাতনাম আসামীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেন জানান পুলিশ সূত্র।
বিডিনিউজ ইউরোপ/১৩জুন/জই/ঢাকা