• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মুুক্তিযোদ্ধা সন্তান সংসদের পক্ষ থেকে স্মরণ করলো মুুক্তিযুদ্ধের হাইকমান্ডার সিদ্দিকুর রহমানকে

রিপন শান,ঢাকা
আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩

মুুক্তিযোদ্ধা সন্তান সংসদ- ভোলা জেলা কমান্ড গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করলো মুুক্তিযুদ্ধের হাইকমান্ডার সিদ্দিকুর রহমানকে।একাত্তরের বীরসেনানী, দক্ষিণ বাংলার মুুক্তিযুদ্ধের হাইকমান্ডার মোঃ সিদ্দিকুর রহমানের মৃত্যুতে শোককে শক্তিতে পরিণত করার মানসে শেকসভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে- বাংলাদেশ মুুক্তিযোদ্ধা সন্তান সংসদ ভোলা জেলা কমান্ড। ১৬ জুন ২০২৩ আসরবাদ ভোলার বোরহানউদ্দিন উপজেলার ঐতিহাসিক দেউলা মজমবাজার ফাজিল মাদরাসা হলরুমে অনু্ষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে, সন্তান সংসদ- ভোলা জেলা আহবায়ক বীরপুত্র কবি শাহাবুদ্দিন রিপন শান এর সভাপতিত্বে, সদস্য সচিব বীরপুত্র সাংবাদিক আশরাফুল আলম সজীবের সঞ্চালনায় অনু্ষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভোলা জেলা দুর্নীতি প্রতিরোধ মঞ্চের সভাপতি ও মজমবাজার ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন মিয়া।

ভোলা জেলা মুুক্তিযোদ্ধা সন্তান সংসদ- এর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন- যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার দেউলা শাখার আহবায়ক মো. মাঈনুদ্দিন সিকদার, সদস্য মো. আল আমিন মাস্টার প্রমুখ । উপস্থিত ছিলেন- বদরপুর নুরুন্নবী চৌধুরী কলেজ থিয়েটার এর নির্বাহী সদস্য মো. জামাল উদ্দিন ও মো. ফখরুল ইসলাম ।

অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষাবিদ মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ সাালাউদ্দিন বলেন- শুধু ভোলা কিংবা বোরহান উদ্দিন নয়, বাংলাদেশের মুুক্তিযুদ্ধে এক অবিসংবাদী নাম হাইকমান্ডার সিদ্দিকুর রহমান। তিনি শুধু যুদ্ধই করেননি, তিনি এদেশের হাজারো নারীর সম্ভ্রম রক্ষা করেছেন। জীবনে তিনি শুধু জাতিকে দিয়েই গেছেন। নেননি । ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামীন তাঁকে বেহেস্তের উচু মাকাম দান করবেন।

সভাপতির বক্তৃতায় কবি রিপন শান বলেন- দুর্গম গিরি কান্তার মরু পাড়ি দিয়ে যারা দুর্জয় করে জয়; তাহাদের পরিচয় লিখে রাখে মহাকাল। বীরযোদ্ধা ভুমিপুত্র হাইকমান্ডার সিদ্দিকুর রহমান- এমন এক জীবনযোদ্ধা দেশপ্রেমিকের নাম : দেশের মানুষ তাকে চিরদিন মনে রাখবে। তিনি চিরজাগরুক। তিনি কালোত্তীর্ণ। তিনি সংশপ্তক হাইকমান্ডার সিদ্দিকুর রহমান।

বিডিনিউজ ইউরোপ/১৭জুন/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ