আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধনবাড়ীতে প্রস্তুতি সভা। গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ। আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ প্রস্তুতিমূলক সভা করেছে ।উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ ও সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের আয়োজনে গতকাল সন্ধ্যায় ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন এর সঞ্চালন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা এর সভাপতিত্বে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক, সকল ইউনিয়ন এর চেয়ারম্যান বৃন্দ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব হারুনার রশিদ হীরা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্মপ্রাণ মুসলমান। তিনি কখনো মিথ্যা কথা বলেনও না, মিথ্যা প্রতিশ্রুতিও প্রদান করেন না। তিনি যা বলেন তার চাইতেও অনেক বেশি কাজ করেন। শেখ হাসিনার ধর্মভীরতা তাকে সৎ পথে চলার সাহস যোগায়। তাইতো তিনি দেশীয় ও আন্তর্জাতিক সকল ষড়যন্ত্র-চক্রান্তের জাল ছিন্ন করে দুর্বার গতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমরা এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যাব। তাই আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধনবাড়ী সকল সংগঠন সম্মিলিতভাবে সর্বোচ্চ লোক জমায়েত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চক্রান্তকারীদের দেখিয়ে দেব, আওয়ামী লীগ এখনো মাঠেই আছে।’
বিডিনিউজ ইউরোপ /১৯জুন/জই/ধনবাড়ি