• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আলভী হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেন বরিশাল কলেজ শিক্ষার্থী

তানজিল হোসেন, বরিশাল
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

আলভী হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিতে মানববন্ধন করেন বরিশাল কলেজ শিক্ষার্থী।আলভী হত্যার বিচার করে সড়কের ঘাতকদের কঠোর শাস্তি দিতে হবে এই স্লোগান নিয়ে মানববন্ধন করেন বরিশাল কলেজ শিক্ষার্থীবৃন্দ। গত ১৮ জুন ( শনিবার ) শিক্ষার্থীরা বলেন, গৌরনদী থেকে ফেরার পথে আমাদের সহপাঠী, বন্ধু, বরিশাল কলেজের শিক্ষার্থী তাজিম আহম্মেদ আলভীকে “ডলফিন” নামের বাস পিছন ধাক্কা দেয়। এবং আমাদের সহপাঠী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আমরা মনে করি পিছন থেকে গাড়ি দিয়ে আঘাত করে তাজিমকে হত্যা করা হয়েছে পূর্বপরিকল্পিত ভাবে এই হত্যা করানো হয়েছে। তাজিমের হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে আমরা হত্যা করিদের শাস্তি চাই।
আমরা দেখেছি কিভাবে দিনের পর দিন সড়কে ছাত্রদের হত্যা করা হয়। কিন্তু নিরাপদ সড়ক আইন পাশের পরও তার বাস্তব কোন প্রয়োগ নেই। কিছুদিন আগেও আমরা দেখেছি ঢাকায় ফ্লাই ওভার কাজ চলাকালে উপর থেকে রড পরে সরাসরি মাথায় ঢুকে যায় সেখানেই এক স্কুল ছাত্র মারা যায়। এগুলা কি দুর্ঘটনা? নাকি হত্যা? আমরা বলবো এগুলা শিক্ষার্থী হত্যাকাণ্ড নতুন বিষয় বিভিন্ন উন্নয়ন নামে হত্যা করার পর দুর্ঘটনা বলে চাপা দিয়ে দেয় আমরা এগুলো দেখে আসি বিগত বছর দরে।

ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২র শিক্ষা আন্দোলন, ৬৯ এর গণ অভ্যুত্থান, ৭১ স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধ পরবর্তী সময়ে ৯০ এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সহ কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কড় দাবির আন্দোলন সহ সকল মুক্তির জন্য ছাত্র সমাজ লড়েছে তাদের জীবন দিয়েছে।

আজকে আমার ভাইকে হত্যা করানো হয়েছে এর বিচার যদি না করা হয়, তবে আজকে শুধু বরিশাল কলেজের শিক্ষার্থী কিংবা গুটি কয়েক শিক্ষার্থী নয় আরো বড় পরিসরে পুরো বরিশাল কিংবা পুরো বাংলাদেশ বন্ধ করে দেবো আন্দোলন তৈরি করে। এখানে দাঁড়ানো প্রত্যাক ছাত্রই তাজিম। আমরাও নিরাপদ সড়কের জন্য জীবন দিতে প্রস্তুত।

আমার ভাইয়ের হত্যা বিচার না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। দরকার হলে ছাত্র সমাজ রাজপথ দখলে নেবে। ছাত্রদের বুকের তাজা রক্তে সকল অন্যায় অবিচার ধংস হয়ে যাবে।মানববন্ধন কর্মসূচিতে সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে তাজিম কে ধাক্কা দেওয়া ডলফিন পরিবহনের বাস চালকের শাস্তি ও ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি চাওয়া হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সরকারি বরিশাল কলেজের শিক্ষার্থী জান্নাতুল নিপু, রাইদুল ইসলাম সাকিব, সাজ্জাদ হোসেন ও জান্নাতুল ফেরদৌস জেবা।

বিডিনিউজ ইউরোপ/২৬জুন/জই/বরিশাল


আরো বিভন্ন ধরণের নিউজ