• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঈদের আগে বাবাকে ফিরে পেতে চাই, বাবার ভালোবাসার অধিকার চাই

তানজিল হোসেন, ভোলা
আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

ঈদের আগে বাবাকে ফিরে পেতে চাই, বাবার ভালোবাসার অধিকার চাই।কতদিন বাবার মুখ দেখি না,
হাতজোড় করি, ঈদের আগে আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও! বলে কান্নায় ভেঙে পড়ে ২০১৬ সালে গুম হওয়া আনোয়ার হোসেনের মেয়ে রাইসা। তার মতো আরও অনেক শিশু ঈদের আগে প্রিয় মা বাবাকে, ফিরে পেতে অশ্রুসিক্ত চোখে গত ২৫ জুন রোববার, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।সেখানেই এই জোর দাবি তুলে ধরেন জানায় শিশু-সন্তান’রা জাতিসংঘের আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসটি সামনে রেখে মায়ের ডাক এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির সমন্বয়কারী আফরোজা আক্তারের সভাপতিত্বে ও মনজুর হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয়কারী সানজিদা আক্তার, মানবাধিকার কর্মী নুর খান।

মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন বাবাকে ফেরত চেয়ে, বক্তৃতারা দাবি করেন ২০১৪ সাল থেকে গুম হওয়া, চঞ্চল হোসেনের ছেলে ১০ বছরের আহাদ হোসেন, ২০১৩ সালে গুম হওয়া কাওসার হোসেনের মেয়ে লামিয়া আক্তার, ২০১৪ সালে গুম হওয়া মফিজুল ইসলামের ছেলে সহিদুল ইসলাম, ২০১৯ সালে গুম হওয়া আনিস ইসলামের মেয়ে ইনাশা, সোহেল হোসেনের মেয়ে শাফা হোসেন, ২০১৫ সালে গুম হওয়া নুর আলমের স্ত্রী রিনা আলম, ২০১৯ সালে গুম হওয়া ইসমাইল হোসেনের স্ত্রী নাসরিন জাহান, ২০১৩ সালে গুম হওয়া মাহবুব হাসানের ভাই জাহিদ খান প্রমুখ।

শিশুরা কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, ঈদের আগেই আমাদের বাবাকে ফিরিয়ে দিন। বাবার হাত ধরে ঈদে ঘুরতে যেতে চাই বাবার ভালোবাসা, ছায়া তলে থাকতে চাই। এবং বাবার সঙ্গে ঈদগাহের মাঠে যেতে চাই। বাবার সঙ্গে স্কুলে যেতে চাই। আপনারা আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমাদের আদর করার মতো কেউ নেই। মানববন্ধনে মায়েরাও তাদের গুম হওয়া সন্তানকে ফিরে পেতে আকুতি জানান রোববার প্রেসক্লাবের সামনে।

মানববন্ধনে অংশগ্রহণ কারীরা বলেন, তাদের পরিবারের কেউ গুম হয়েছেন ৫ বছর, আবার কেউবা ৭ বছর, এমনকি ১০ বছর ও। এক যুগ পেরিয়ে যাচ্ছে কিন্তু অনেকেরই খোঁজ মেলেনি এখন পর্যন্ত। ইসমাইল হোসেনের স্ত্রী নাসরিন জাহান বলেন, অন্তত এটুকু জানান আমার স্বামী জীবিত আছে নাকি নেই? কীভাবে বললে আপনারা আমাদের কষ্ট বুঝবেন? কার কাছে আমরা আমাদের যন্ত্রণার কথা বলব?

কোথায় প্রতিকার পাব? কার কাছে যাব। যেখানেই যাই, সবাই উপহাস করে। কেউ খুঁজে দিচ্ছে না। যদি কেউ গুম করে থাকেন, তাহলে এতটুকু বলেন, সে কি বেঁচে আছে? আর যদি বেঁচে থাকে, তাহলে আমার স্বামী যদি অপরাধী হয়, তাকে আইনের আওতায় এনে বিচার করুন অযর্থা প্রিয়জনদের কাছ থেকে দুরু রাইখেন না আল্লাহর দোঁহায় লাগে আমনেগো কাছে।

নুর আলমের স্ত্রী রিনা আলম কাঁদতে কাঁদতে বলেন, বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা কয়েক দফায় গিয়ে জানতে চায়, নুর আলম কোথায়। আমাদের প্রতি এই নিষ্ঠুর আচরণ কেন করা হচ্ছে একটু স্পষ্ট ভাষায় জবাব দিন?

অনেকে বলেন, গুম হওয়া মানুষটির খোঁজ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারীদের কাছে গেল তারা জবাবে বলেন তিনি নাকি বিদেশ পালিয়ে গেছে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে সে যদি বিদেশ পালিয়ে যেয়ে থাকে আইনের মাধ্যমে সত্য তথ্য দিয়ে আমাদের নিশ্চিত করুন, মিথ্যা কিছু বুঝানোর চেষ্টা কইরেন না। আরো বলেন, অবৈধ ভাবে বিদেশ যাওয়ার সময় সাগরে ডুবে মরেছেন। এভাবে কেন উপহাস করা হচ্ছে? তাদের দয়া করে ফিরিয়ে দিন।

মানববন্ধনে মায়ের ডাকের সমন্বয়কারী সানজিদা আক্তার জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক প্রতিনিধি দের গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার আহ্বান জানান। তাদের প্রতি ‘অমানবিক আচরণের’ প্রতিকারের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

মানবাধিকার কর্মী নুর খান বলেন, এক যুগের বেশি সময় আমরা বলে আসছি গুম হওয়া মানুষের পরিবার গুলো দুর্বিষহ যন্ত্রণায় অমানবিক জীবনযাপন করে আসছে। এখন তাদের কাছেই গুমের তথ্য চেয়ে উলটো তাদের নিদারুণ উপহাস করা হচ্ছে কেনো?

যেসব মানবাধিকার কর্মী ও সংগঠন এসব পরিবারের পাশে দাঁড়াচ্ছে, তাদের নানা ভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে এই স্বৈরাচারীর আমলে তাও দেখতাছি আমরা বর্তমান সময়ে। এই অবস্থার অবসান হওয়া দরকার বলে আমি মনে করি।
বিডিনিউজ ইউরোপ/২৭জুন/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ