কামারপট্টির টুং টাং শব্দে মুখরিত হয়ে উঠেছে দ্বীপ জেলা ভোলা।কালীনাথ রায়ে বাজারের কামারপট্টিতে রয়েছে শতাধিক কামার, লোহা পেটানোর টুংটাং শব্দে মুখরিত হচ্ছে কামারপট্টি। ঈদুল আজহা উপলক্ষে বেড়েছে তাদের কর্মব্যস্ততা, তারা রাতদিন লোহার টুকরো থেকে ছুরি, চাপাতি সহ বিভিন্ন ধারালো অস্ত্র তৈরি করতে ব্যস্ত সময় পাড় করছেন এই কামারপট্রিতে। ২৮ জুন ( বুধবার ) বছরের চেয়ে এবার কয়েকগুণ বেশি বেচাকেনার আশা করছেন কামার ব্যবসায়ীরা, কামারপট্টিতে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সী কামাররা লোহা থেকে তৈরি করছেন বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র। কেউ বা আবার ছুরি, চাপাতি, দাউ বটিতে শান দিতে ব্যস্ত হয়ে সময় কাটাছে।
আবার কেউ কেউ লোহার টুকরো গরম করে হাতুড়ি পিটিয়ে তৈরি করছেন ছুরি, চাপাতি, দা-বটি, কামারদের ঘামে ভেজা শরীরে যেন ক্লান্তি নেই। কামারপট্টির ব্যবসায়ীরা জানান, লোহা পুড়িয়ে গরম করে তৈরি করা হচ্ছে গরু কাটার জন্য বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র। এক সপ্তাহ ধরে নতুন ছুরি, চাপাতি, দা, বটি ও চাকু তৈরি শুরু করা হচ্ছে।
পর্যাপ্ত পরিমাণে এসব সামগ্রী তৈরি করে রাখাও হয়েছে বলে দাবি কামারদের, গত বছর ঈদুল আজহায় যা বেচাকেনা হয়েছে, তার চেয়েও এ বছরের চেয়ে কয়েক গুণ বেশি বেচাকেনার আশঙ্কা করছেন ব্যবসায়ীক সমিতির সদস্যবৃন্দ।
কামারপট্টির হাতুড়ি দিয়ে গরম লোহার টুকরো ওপর একের পর এক আঘাত করে যাচ্ছেন। এ কারণে লোহার টুকরোটি চওড়া হচ্ছে। দেখতে দেখতে এটি চাপাতির আকার নিতে থাকে। কিছুক্ষণ হাতুড়ি পেটানোর পর আবারো আগুনে পোড়ানো হচ্ছে। এভাবেই রাতদিন কাজে ব্যস্ত সময় পাড় করছেন কামার পট্রির ব্যবসায়ীরা বলে জানান।
বাপ-দাদাদের পেশায় বহু যুগ ধরে কাজ করছেন, তারা বলেন, সারা বছর তেমন কর্মব্যস্ত থাকি না আমরা। ঈদের জন্য অপেক্ষায় থাকি, ঈদের আয়-রোজগারের টাকায় আমাদের সারা বছরের সংসার চলে। তাই পরিশ্রমকে পরিশ্রম মনে হয় না। শরীর ভিজে গেলও মনে হয় না কষ্ট হচ্ছে। গরমের চিন্তা করে কোনো লাভ নেই।
উপজেলা সবগুলো বাজারের চিত্র একই রকম, প্রতিটি দোকানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন সামগ্রী ছুরি, চাপাতি, দা, বটি ও চাকু দিয়ে। বাজারের ব্যবসায়ীক সমিতির নেতৃবৃন্দ বলেন, জেলার অন্যতম একটি বাণিজ্য কেন্দ্র কালীনাথ বাজার, এবং এই বাজারে রয়েছে বড় কামারপট্টির শতাধিক কামাদের দোকান।
কামারপট্টিতে রাতদিন চলছে টুংটাং শব্দ, ব্যস্ত সময় পার করছেন কামাররা। সমিতির পক্ষে থেকে সব ধরনের সহযোগিতার হাত বাড়াবেন। এবং দেশের মধ্যে অন্যতম দেশব্যাপী কামারপট্রি কালীনাথ রায়ে বাজার।
বিডিনিউজ ইউরোপ/২৮জুন/জই/ভোলা