• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়িতে ইসলামিক রিলিফের কোরবানি কর্মসূচীর মাংস বিতরণ

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩

ধনবাড়িতে ইসলামিক রিলিফ এর কোরবানি কর্মসূচীর মাংস বিতরণ।টাঙ্গাইলের ধনবাড়ীতে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর অর্থায়নে এবং মানব উন্নয়ন ও গবেষণা সংস্থা কর্মায়ন আয়োজিত কোরবানি কর্মসূচী ২০২৩ পালিত হয়েছে। ধনবাড়ীর থোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

কর্মায়ন এর নির্বাহী পরিচালক আরশেদ আলী রাসুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র এবং ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং আসিয়া হাসান আলী মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ সাইফুল ইসলাম বেলাল, আসিয়া হাসান আলী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ ইকবাল হোসেন তালুকদার। ধনবাড়ী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জনাব খন্দকার জেব উন নাহার লিনা বকল। অনুষ্ঠানে ১৪০০ অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ৪০ টি গরু কোরবানি করে ২ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়। ইসলামিক রিলিফ এর প্রতিনিধি ফজলুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কৃষিমন্ত্রী সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কৃষিমন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে‌ সবসময় কাজ করে যাচ্ছে।

বিডিনিউজ ইউরোপ/২জুলাই/জই/ধনবাড়ি


আরো বিভন্ন ধরণের নিউজ