• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় আগুন লেগেছে কাঁচা মরিচের ঝালে, বিপাকে ক্রেতা

তানজিল হোসেন,ভোলা
আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩

ভোলায় আগুন লেগেছে কাঁচা মরিচের ঝালে, বিপাকে ক্রেতাসারাদেশের মতো ভোলার বাজারেও কাঁচা মরিচে আগুন লেগেছে। জুলাই এর শুরুর দিকে শহরের পাইকারি আড়তে ও বিভিন্ন খুচরা বাজারে ঘুরে দেখা যায় অতিরিক্ত দামের সঙ্গে পাল্লা দিয়ে ক্রেতাদের হাঁসফাঁসের চিত্র।২জুলাই ( রবিবার ) শহরের নতুন বাজারের আড়তে সকালে ৭’শত টাকা করে প্রতি কেজি মরিচ বিক্রি হতে দেখা গেছে। এই মরিচই শহরের বিভিন্ন বাজারে বিক্রি করছে ৮’শত থেকে ৮’শত পঞ্চাশ টাকা দরে এতে অতিরিক্ত পয়সা গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

বাজারের আড়তদার ব্যবসায়ীরা জানান, কয়েক দিন তীব্র দাবদাহের কারণে বেশির ভাগ মরিচ ক্ষেতের ক্ষতি হয়েছে। এ ছাড়াও কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ায় মরিচ ক্ষেতে পানি জমার কারণে মরিচ গাছগুলো নষ্ট হয়ে গেছে।যে কারণে কাঙ্ক্ষিত মরিচ সংগ্রহ করা যাচ্ছে কম। ফলে বাজারে মরিচের সরবরাহ কম হওয়ায়। দামটা একটি বেশি। আমরা আড়তে ৭’শত টাকা কেজি দরে পাইকারি ভাবে মরিচ বিক্রি করতেছি।

তারা আরো জানান, ভোলার বাবি সব উপজেলার মরিচ ছাড়া অর্থাৎ মধুখালী বা অন্য কোথাকার মরিচ এই মুহূর্তে এসে পৌঁছায়নি। তবে কবে নাগাদ এই সমস্যা মিটবে এ ব্যাপারে তারা নিশ্চিত নয় বলে দাবি তাদের।
এ দিকে মরিচের অব্যাহত দাম বৃদ্ধিতে জনগণ পড়েছে বিপাকে, বিকল্প হিসেবে শুকনা মরিচের দিকে ঝুঁকছে অনকে। অনেকেই এক কেজির জায়গায় ১’শত গ্রাম বা ৩’শত গ্রাম কাঁচা মরিচ নিচ্ছে উপায় না পেয়ে।

শহরের রিকশা চালক থেকে দিন মজুরও বলেন, ‘১’শত গ্রাম মরিচ কিনছি দাম মাত্র ৮০ টাকা! রিকশা চালিয়ে এর থেকে বেশি কেনার ক্ষমতা নেই আমার। তবুও খাই নাইলে বাচুম কেমনে। এমন সময় এক ক্রেতা এসে বলেন ভাই ২০ টাকার মরিচ দেন। দোকানি ক্রেতাকে হাতে করে ৮টি মরিচ দিলেন।
সদর রোডের বেস কিছু হোটেল ব্যবসায়ী বলেন, এক কেজি কাঁচা মরিচ আড়ত থেকে সকালে আনছি ৭’শত টাকা। বাজারে সব পণ্যের দাম আগুন এবং আদাসহ নিত্যপণ্যের দাম চড়া। অথচ দোকানে তৈরি খাবারের দাম তো বাড়াতে পারছি না, দাম বাড়ালে ক্রেতা আসে না, চারি দিকেই জ্বালা আমাগো, দেশে বাস করাই এখন যন্ত্রণা হয়ে গেছে।

শহরের বিভিন্ন কাঁচা বাজারে গিয়ে দেখা যায়, এক কেজি মরিচ নিলে ৮’শত টাকা দরে আদায় করে অর্থাৎ ১’শত গ্রাম নিলে ৮০ টাকা দরে দাম দিতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। প্রশাসনের নাকের ডগায় চলে দিনে দুপুরে ভয়ংকর ডাকাতি বাজারের কাঁচা ব্যবসায়ীরা, ক্রেতারা বলেন ‘একটা কাঁচা মরিচের দামই যদি ২ টাকা পড়ে যায়। তাহলে আমাদের মত সাধারণ মানুষ খাইবো ক্যামনে।

খাইতে হলে তো বেশি দাম দিয়েই খেতে হবে। এই নাহলে সোনার দেশ! ভেলুমিয়া ইউনিয়নের টুমচর গ্রামের মরিচচাষি আক্তার বলেন, ‘হঠাৎ করে এবার মরিচের দাম বাড়িয়ে অসাধু ব্যবসায়ী’রা মুনাফা পকেটে লুটছে।এ বিষয় সদর উপজেলার বেসির ভাগ মরিচ ব্যবসায়ী আড়তদার দাবি করেন ‘দফায় দফায় কাঁচা মরিচের দাম বাড়ছে। পাইকারি বাজারে ২০’হাজার টাকা দরে প্রতি মণ মরিচ কিনতে হচ্ছে। সে হিসাবে কেজি পড়ে ৫’শত টাকা। খুচরা বাজারে যে ভাবে পারছে সে ভাবে বিক্রি করছে। এ যেনো রমরমা বাণিজ্য ব্যবসা।

বাজারের তরকারি ব্যবসায়ীরা বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত এক কেজি খুচরা কাঁচা মরিচ বিক্রি করেছি ৮’শত টাকায়।সারাদেশেই মরিচের বাজারটা হঠাৎ করেই অস্বাভাবিক ভাবে সিন্ডিকেট অর্থাৎ দামের রুপ নিয়েছে, সাধারণ ক্রেতারা সচেতন মহলে কঠোর দাবি জানান, নিয়মিত বাজার মনিরিটং করার জন্য।

বিডিনিউজ ইউরোপ/৩জুলাই/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ