ভোলায় পুলিশের মাসিক অপরাধ রিপোর্টিং সভা।জেলা পুলিশের আয়োজনে পুলিশ অফিস সংবাদ সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, ভোলা। সভাপতিত্বে আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জেলা পুলিশের সঞ্চালনায় জুন, মাসের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।৪ জুলাই মঙ্গলবার গত মাস অর্থাৎ জুন২০২৩ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায় যে, উক্ত মাসে ভোলা জেলায় ৪টি ধর্ষণ, ৫৫টি নারী নির্যাতন, ১১টি চুরি, ১টি দস্যুতা, ১টি সড়ক দুর্ঘটনা, ১টি বিস্ফোরক আইনে, ৩৮টি মাদক দ্রব্য আইনে ও ৬৪টি অন্যান্য মামলা সহ সর্বমোট ১৭৫টি মামলা রুজু হয়েছে।
গত মাসে জেলা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৮টি মামলায় ১১,৪৬৯ পিছ ইয়াবা ও ১২ কেজি ৭২০ গ্রাম গাঁজা সহ ৩৮ জনকে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সার্বিক অপরাধ পর্যালোচনায় দেখা যায় যে, বিগত মে মাসের তুলনায় জুন মাসে নারী নির্যাতন ও চুরি সংক্রান্ত রুজুকৃত মামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে অনেক অংশ। নারী নির্যাতন ও চুরি প্রতিরোধে বিট পুলিশিং এর মাধ্যমে সচেতনতা সৃষ্টি এবং রাত্রি কালীন টহল ডিউটি বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
সভায় পুলিশ সুপার সাইফুল বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজ ডে ও শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানো, ডিজিটাল ডিভাইস, বিশেষ করে মোবাইলের প্রতি যুবক সমাজের মাত্রাতিরিক্ত আসক্তি, অনলাইন জুয়া।সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশোর অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা, যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়, দ্রব্যমুল্যে নিয়ন্ত্রন, সড়ক পরিবহন আইন বাস্তবায়ন সহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা।
ইস্যুতে পুলিশি কর্মকাণ্ডে জনগণকে সম্পৃক্ত করে পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে সকলকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ সংঘটনের আগেই তা সমাজ থেকে সমূলে উপড়ে ফেলার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।সার্বিক বিবেচনায় জুন ২০২৩ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে, মো: শাহিন ফকির, বিপিএম, অফিসার ইনচার্জ সদর থানাকে নবনির্বাচিত করা হয়। সভা শেষে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জকে সন্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
সভায় তিন উপজেলার অতিরিক্ত পুলিশ সার্কেল সহ থানার সহকারী পুলিশ সুপার। এবং শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জগণ সহ, ডিআইও এক, ও গোয়েন্দা শাখা সহ শহর যানবাহন শাখা কোর্ট পুলিশ পরিদর্শক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ/৫জুলাই/জই/ভোলা