ধনবাড়ী বাসস্ট্যান্ডে যানজটের ভোগান্তিতে যাত্রীরা।
কারও হাতে ব্যাগ, কারও সঙ্গে পরিবারের সদস্য, কেউবা একা; আবার কারও কোলে শিশু। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করে তারা সবাই আজ ঢাকায় ফিরেছেন। শত ভোগান্তি, বিড়ম্বনা পেরিয়ে যারা নাড়ির টানে ঈদ উদযাপন করতে বাড়িতে গিয়েছিলেন, কর্মদিবস শুরু হওয়ায় তারাই আজ জীবিকার তাগিদে ঢাকায় ফিরে আসছেন। পরিবারের সঙ্গের সুখ স্মৃতি আর প্রিয়জনদের ছেড়ে জীবিকার টানে ঢাকায় ফিরে আসায় মন খারাপ তাদের।গতকাল সকালে ধনবাড়ী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে ঢাকায় ফিরছে মানুষ। সব বাসই যাত্রীতে পূর্ণ।
জীবিকার তাগিদে সারাদিন কাজ আর কাজ। যান্ত্রিক শহরে একঘেয়েমি জীবন। আর এ একঘেয়েমি জীবনের সাময়িক বিরতি দিয়ে কর্মজীবী এসব মানুষের সামনে আসে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মুহূর্ত। তাই তো শত ভোগান্তি বিড়ম্বনা পেরিয়ে ঈদ উদযাপনে মানুষ ছুটে যায় নাড়ির টানে। পরিবারের সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় তারা। কিন্তু জীবিকার তাগিদে ফের ঢাকা ফেরার সময় মন খারাপ হয়ে যায় সবার।
জামালপুর থেকে বাসে বিকেলে মহাখালী নেমেছেন খোরশেদ আলম নামের একজন বেসরকারি চাকরিজীবী। তিনি বলেন, শত ভোগান্তি নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলাম পরিবারসহ। আজ আবার কর্মে যোগদানের জন্য ঢাকায় ফিরতে হলো। যাওয়ার যেমন ভোগান্তি, বিড়ম্বনা নিয়ে ঈদ করতে বাড়ি গিয়েছিলাম, তেমনি আজ বিড়ম্বনা নিয়েই ফিরলাম। আশার পথে ঢাকার চেয়েও মনে হয় বড় যানজট সৃষ্টি হয় ধনবাড়ী বাস টার্মিনালে, থাকে না কোন ট্রাফিক পুলিশ থাকলেও নেই কোন নিয়ম-শৃঙ্খলা নেই কোন নিয়মের তোয়াক্কা।, রাস্তায় যানজট সব মিলিয়ে ফেরার পথেও ভোগান্তি। বছরে ঈদের সময় আমরা সবাই এভাবেই গ্রামের বাড়ি যাই।
জামালপুরের সরিষাবাড়ী থেকে মাদারগঞ্জ এক্সপ্রেস বাসে মহাখালী আসা আরেক যাত্রী সাইদুর রহমান বলেন, গতকাল সকালে রওনা হয়ে ধনবাড়ীতে এসে দীর্ঘ যানজটের কারণে বিকেলে ঢাকায় এসে পৌঁছেছি। আজ থেকে অফিস শুরু তাই বাধ্য হয়েই আসতে হলো। বাড়িতে গেলে আর ঢাকায় ফিরে আসতে ইচ্ছে করে না, তবুও যেহেতু আজ থেকে আমাদের অফিস করতে হবে তাই চলে আসতে হলো। আমদের যাদের ঈদের সময় ঢাকা থেকে দূরে নিজ এলাকায় যেতে হয়, আসার সময়ও আমাদের ভোগান্তি পোহাতে হয়। ঈদের ছুটি শেষে পরিবার আপনজন ছেড়ে ঢাকায় ফিরে আসা কষ্টের। তারপরও বাড়িতে যাওয়ার সময় আনন্দ নিয়েই যাই, কিন্তু ঢাকায় ফিরে আসার সময় মন খারাপ হয়ে যায়।
মহাসড়ক ঘেঁষে শতাধিক অবৈধ ফুটপাত দখল করে গড়ে উঠেছে দোকানপাট। সেইসঙ্গে রয়েছে শতাধিক সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার সীমাহীন দৌরাত্ম্য,।
সব মিলিয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ডে যানজট লেগেই থাকে। জামালপুর টু -ঢাকা মহাসড়কে ধনবাড়ী বাসস্ট্যান্ডে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানা যায়,জামালপুর টু ঢাকা- জামালপুর থেকে আসার পথেই মহাসড়কে ধনবাড়ী বাসস্ট্যান্ডে নির্ধারিত বাস টার্মিনাল না থাকার কারণে লেগে থাকে যানজট। কাউন্টারগুলোর সামনে যাত্রী ওঠানামার জন্য দাঁদিয়ে থাকে বাস। ফলে সৃষ্টি হয় যানজটের।
শেরপুর টু জামালপুর, মাদারগঞ্জ টু সরিষাবাড়ী মহাসড়কের ধনবাড়ী একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। ওই সব মহাসড়কসহ এখান থেকে আঞ্চলিক আরও অর্ধশত সড়কে প্রতিদিন কয়েক হাজার যাত্রীসহ পণ্যবাহী যানবাহন চলাচল করে। চলাচল করে কলকাতা-ঢাকা- রোডের বাস।যানজটের বিষয়ে জানতে স্থানীয়রা ট্রাফিক পুলিশ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্যকে দায়ী করেন।
বিডিনিউজ ইউরোপ/৬জুলাই/জই/ধনবাড়ি