• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ীতে বাসচাপায় সিএনজির ২ যাত্রী নিহত

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

ধনবাড়ীতে বাসচাপায় সিএনজির ২ যাত্রী নিহত ।টাঙ্গাইলের ধনবাড়ী‌তে বাসচাপায় সিএন‌জিচা‌লিত অ‌টো‌রিকশার দুই যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও চারজন। বুকাল সা‌ড়ে ৭টার দি‌কে জামালপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়‌কের উপ‌জেলার ছাত্তারকা‌ন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।
নিহতরা হ‌লেন- জামা‌লপুর জেলার স‌রিষাবা‌ড়ি উপজেলার মৃত গিয়াস উদ্দি‌নের ছে‌লে হা‌লিম (৩২) ও একই উপ‌জেলার ডোয়াইল গ্রা‌মের ম‌জিবর রহমা‌নের ছে‌লে ওয়াজেদ (৪০)।

ধনবা‌ড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. ইদ্রিস আলী বলেন, ঢাকাগামী বাস ও মধুপুরগামী সিএন‌জিচালিত অটোরিকশার মধ্যে সংঘ‌র্ষে হতাহ‌তের ঘটনা ঘ‌টে। এ সময় ঘটনাস্থ‌লেই অটোরিকশায় থাকা দুইজন মারা যায়। আহত হয় আরও চারজন।

ধনবা‌ড়ী উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা.আল আমিন ব‌লেন, দুর্ঘটনার পর চারজনকে হাসপাতা‌লে আনা হয়। এদের ম‌ধ্যে তিনজন‌কে উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বিডিনিউজ ইউরোপ/৬জুলাই/জই/ধনবাড়ি


আরো বিভন্ন ধরণের নিউজ