• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দেশনেত্রী খালেদা জিয়ার শর্তহীন মুক্তি ও নবগঠিত আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করায় গণ মিছিল ভোলায়

তানজিল হোসেন,ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

দেশনেত্রী খালেদা জিয়ার শর্তহীন মুক্তি ও নবগঠিত আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করায় গণ মিছিল ভোলায় ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে গণ মিছিল করেছে ভোলা জেলা বিএনপি। সকালে জেলা বিএনপি আয়োজিত গণ মিছিলটি মহাজনপট্টি দলীয় প্রদান কার্যালয় থেকে শুরু হয়ে সদর রোড, নতুন বাজার, ও বাসস্ট্যান্ড, কালিনাথ রায়ের বাজার পদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।৬ জুলাই ( বৃহস্পতিবার ) সকালে নেতাকর্মীদের আন্দোলনে খালেদা জিয়ার নিঃশত মুক্তি দাবীসহ বিভিন্ন স্লোগান দেন ভোলা জেলা বিএনপি। র‌্যালী শেষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে নেতৃবৃন্দ ভোলা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দেশ নায়ক তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি আঃ রব আকন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক বশির হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মার্শাল হিমু, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদৌস, সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হাসান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক আকব আকন, জেলা শ্রমিকদল সভাপতি শহিদুল ইসলাম মানিক, জেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি মো: জসিম উদ্দিন প্রমুখ। এ সময় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্চাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার পুলিশ জাতীয় গুন্ডা বাহিনী দিয়ে অবৈধ গদি অর্থাৎ মামা বাড়ির সম্পদ ক্ষমতা দখল করে রেখেছে।বিএনপি চেয়ারপারসন কে মিথ্যা ও হয়রাণীমুলূক মামলা দিয়ে দৌড়ের উপর রেখেছে। এই ফ্যাস্যবাদী সরকার শেখ হাসিনা। বিএনপি নেতাকর্মী দের কে মিথ্যা মামলা দিয়ে হয়রানী বন্ধ কর। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি চাই। এ ছাড়াও বিএনপির নেতাকর্মী দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার কর।

বক্তারা আর বলেন, বর্তমান সরকার লুটপাট করে বিদেশে টাকা পাচার করছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে।মানুষ আয়ের সাথে ব্যায় মিলাতে পারছে না। বাজারে গেলে খালি হাতে ফিরতে হচ্ছে। অথচ আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবাই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে, তারা ব্যাংক, ব্যালেন্স করেছে।
বিদেশে টাকা পাচার করছে। অথচ দেশের মানুষ না খেয়ে কষ্টে দিন কাটাচ্ছে। এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার দেশের মানুষের কথা চিন্তা করে না। হাসিনা এখন ব্যাংকার দের জাতীয় দালাল।বক্তার দাবি করেন, এই সরকার গণতন্ত্রকে কন্ঠো রোধের মাধ্যমে হত্যা করে পেলেছে। তার সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করতে হবে। শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার। বাস্তবায়ন করতে হবে, এ জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে ভাইয়েরা।

bdnewseu/7thJuly/ZI/Bhola


আরো বিভন্ন ধরণের নিউজ