• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বরিশালে গণসংহতি আন্দোলনের বিভাগীয় কর্মশালা

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩

বরিশালে গণসংহতি আন্দোলনের বিভাগীয় কর্মশালা।
গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কার্যালয়ে দলের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা নেতৃবৃন্দ এবং বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি বরিশাল জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।৭ জুলাই (শুক্রবার) কর্মশালার প্রথম সেশনে “বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আমাদের করণীয়” বিষয়ে আলোচনা করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশিদ নীলু, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া ও জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হাসিব আহমেদ।

উক্ত কর্মশালার ২য় সেশনে “ব্যবহারিক ও সাংগঠনিক রাজনীতি” বিষয়ে আলোচনা করেন জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু, নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ।উক্ত কর্মশালা পরিচালনার দায়িত্বে ছিলেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সাকিবুল ইসলাম শাফিন। এই কর্মশালার মাধ্যমে দলের বরিশাল বিভাগের নেতৃবৃন্দের মধ্যে দলের আদর্শিক অবস্থান, দলের সময়োপযোগী করণীয়সহ চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে গণমানুষকে সংগঠিত করতে জোরালো ভূমিকা পালন করবে বলে জানান নেতৃবৃন্দ।

বিডিনিউজ ইউরোপ/৮জুলাই/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ