• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রিয়তমা ছবির প্রশংসায় পঞ্চমুখ

বিনোদন ডেস্ক রিপোর্ট
আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩

দীর্ঘ বিরতির পর চিত্রনায়িকা মাহিয়া মাহি “প্রিয়তমা” ছবির প্রশংসায় পঞ্চম। তিনি বললেন প্রিয়তমা ছবিতে দর্শকের চাহিদা মত প্রেজেন্ট করা হয়েছে সুপারস্টার শাকিব খানকে এতে আমি মুগ্ধ।বর্তমানে মাতৃত্বকালীন অবসরে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। শিগগির অভিনয়ে ফেরবেন বলেও ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে গল্প বাছাই ও নিজের ফিটনেসে নজর দিচ্ছেন তিনি।এবারের ঈদে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। শনিবার (৮ জুলাই) এই ছবির বিশেষ শোতে হাজির হন মাহি। এ সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ প্রসঙ্গও।

মাহি বলেন, “প্রিয়তমা’ সিনেমায় শাকিব ভাইকে কী দারুণভাবে উপস্থাপন করা হয়েছে! সেটা অবাক হওয়ার মতোই। আমরা হলিউড বা বলিউড সিনেমার নায়কদের দেখি তারা একেকসময় একক লুকে ধরা দেন। শাকিব ভাই তেমনটাই করেছেন। এছাড়া এই সিনেমার গানগুলোও অনেক সুন্দর হয়েছে। আমি ‘ঈশ্বর’ গানটি যে কতবার দেখেছি তার হিসেব নেই। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে এমন সিনেমাই দরকার।”

শিগগির কাজে ফিরবেন জানিয়ে এ নায়িকা বলেন, “রাজনীতি ও মা হওয়ার কারণে অনেকদিন সিনেমা সংশ্লিষ্ট বিষয় থেকে দূরে ছিলাম। ফের সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোতে হাজির হচ্ছি। অনেকদিন পর ‘সুড়ঙ্গ’ সিনেমা দেখতে এসে মনে হয়েছে এটা আমার পরিবারের অংশ। যেহেতু এখন আবার সিনেমা রিলেটেড অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত হচ্ছি। কিছু গল্প হাতে আছে। দেখছি, কোনটা দিয়ে কাজ শুরু করা যায়। শিগগিরই কাজে ফিরব।”

মাহিয়া মাহিকে সবশেষ দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া ‘যাও পাখি বলো তারে’ ছবিতে। এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক আদর আজাদ ও শিপন মিত্র। ছবিটি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান মানিক।

বিডিনিউজ ইউরোপ/৯জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ