হেডকোয়ার্টার্সের মান্যবর ডিআইজি (এডমিন অ্যান্ড ডিসিপ্লিন) ভোলায় আগমনে শুভেচ্ছা ও অভিনন্দন। ভোলায় আমিনুল ইসলাম, বিপিএম (বার) ডিআইজি (এডমিন অ্যান্ড ডিসিপ্লিন) ও অতিরিক্ত দায়িত্বে ডিআইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) বাংলাদেশ পুলিশ, ও হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয় -এর ভোলা জেলায় স্বপরিবারে আগমন উপলক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, ভোলা।৯জুলাই (রবিবার) পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভোলা জেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান মোসাঃ নুরজাহান ইসলাম, সভানেত্রী, পুনাক, ভোলা।
পরে তিনি ভোলার বাংলা বাজারে অবস্থিত ’স্বাধীনতা জাদুঘর’ পরিদর্শন করেন। এ সময় আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণয় রায়, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা।
পুনাকের নেতৃবৃন্দ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ গণ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ/৯জুলাই/জই/ভোলা