ভোলায় প্রতারিত ২৩,৭২০/- টাকা প্রকৃত মালিকে হস্তান্তর।
মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর দিক-নির্দেশনায় জনাব মোঃ সাঈদ আহম্মেদ, অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা।
৯জুলাই (রবিবার) গোয়েন্দা শাখা, ভোলার তত্বাবধানে, এসআই (নিঃ) মোঃ সামিম সরদার জেলা পুলিশের আইসিটি শাখার সহ যোগিতায় নগদের মাধ্যমে প্রতারিত হওয়া ২৩,৭২০/- টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।
ভুক্তভোগী নগদের মাধ্যমে প্রতারিত টাকা হাতে পেয়ে আনন্দে আপ্লুত হন। তিনি ভোলা জেলার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডিনিউজ ইউরোপ/৯জুলাই/জই/ভোলা