• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার মনপুরা জমি চাষ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ২জন

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩

ভোলার মনপুরা জমি চাষ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ২জন।ভোলার মনপুরা উপজেলায় জমি চাষকে কেন্দ্র করে সংঘর্ষে ঘটনা ঘটছে এতে আহত হয়েছে ২জন, আহতরা হলেন, মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহাজান ও তার ছেলে বাচ্চু মিয়া।আহত শাহাজান জানান, তিনি ১৫বছর পূর্বে মনপুরা উপজেলার চর গোয়ালিয়া মৌজায় মনিরুল ইসলামের নিকট থেকে ১.৫০ শতাংশ জমি দলিল মূলে ক্রয় করেন, উক্ত জমিতে চাষাবাদ করেও আসছেন।

অদ্য ৮ জুলাই (শনিবার) সকালে ৯টার দিকে জমিতে চাষাবাদ করতে গেলে একই এলাকার মোঃ নূরনবি ও রিপন তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার মাথায় গুরতর জখম হয়। পরবর্তীতে তার ছেলে বাচ্চু তাকে উদ্ধার করতে ছুটে গেলেও তার হাতেও গুরুতর জখম করা হয়।

পরবর্তীতে স্থানীয় আত্মীয় স্বজনরা তাদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা করান। এবং যার রেজিষ্ট্রেশন নম্বর যথাক্রমে ৩৬৫৮/৩ এবং ৩৬৫৯/৪।ভূক্তভোগীর আত্মীয়-স্বজনরা জানান, তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা নিয়ে যাওয়া হচ্ছে।

বিডিনিউজ ইউরোপ/১২জুলাই/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ