• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

ধনবাড়ীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।ধনবাড়ী সদর উপজেলার বীরতারা ইউনিয়নের কদমতলী গ্রামের মোহাম্মদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার সাংস্কৃতি অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিন গতকাল বিকেলে ধনবাড়ী উপজেলার মোহাম্মদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল হোসেন এর সঞ্চালনায়,উক্ত বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি, হুমায়ুন খালিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বীরতারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মোহাম্মদ আলী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা মোঃ শফিকুল ইসলাম শফি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
দিলরুবা আক্তার, মোহাম্মদ আলী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, প্রমূখ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা, কর্মচারী সহ অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ/১৫জুলাই/জই/ধনবাড়ি


আরো বিভন্ন ধরণের নিউজ