ধনবাড়ীতে টিসিবির পণ্যের সাথে যোগ হয়েছে চাউল বিতরণ শুরু। ধনবাড়ী উপজেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপকারভোগীর পরিবারের মধ্যে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার হাসান তালুকদার, তারেক ট্রেডার্স এর স্বত্বাধিকারি আবু তারেক, সাংবাদিক জহিরুল ইসলাম মিলন।পৌর সভার উদ্যোগে ৩টি ওয়ার্ডের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয় গতকাল ধনবাড়ী উপজেলায় পৌর শহরের কাচা বাজার, দর্জি রোডে, নিউমার্কেট সংলগ্ন থেকে। এই বিতরণ কার্যক্রম চলে। সেইসাথে ধনবাড়ী উপজেলার সকল ইউনিয়নে এক যোগে চলবে টিসিবি পণ্য বিতরণ। এদিকে, ন্যায্যমূল্য দিয়ে তেল-ডাল কিনতে পেরে উপকারভোগীরাও খুশি। এবার তেল এবং ডালের সাথে চালও পাচ্ছেন তারা। তবে এর আওতায় সকল মধ্যবিত্তদের আনতে পারলে আরও ভালো হবে বলেও জানান উপকার ভোগীরা।
ধনবাড়ী পৌর শহরে ৮ নং ওয়ার্ডের চালাষ এলাকা থেকে টিসিবির পণ্য কিনতে কাঁচা বাজার রোডে আসেন রিনা আক্তার। তিনি বলেন, যা কিনতে পারি, তা দিয়ে মোটামুটি অর্ধেক মাস চলে আমাদের। শুধু চিনিটা পুরো মাস যায়। এর সঙ্গে আরও কিছু টাকা বাড়িয়ে আরেকটু বেশি পরিমাণে পণ্য দিলে আমাদের জন্য বেশি উপকার হতো।
ধনবাড়ী পৌর শহরের কয়েকটি ডিলার বা পরিবেশকের দোকানে সরেজমিনে দেখা যায়, পরিবেশক দোকানগুলোতে পরিবার কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন। ডিলাররা জানিয়েছেন,এক দিনের মধ্যে তাঁরা বরাদ্দ করা পণ্য বিক্রি শেষ করতে পারবেন।
মাসের শুরুতে টিসিবির পণ্য পেয়ে খুশি ভোক্তারা। তবে তাঁরা জানিয়েছেন, যতটুকু পণ্য তাঁরা কিনতে পারছেন, তা পর্যাপ্ত নয়।আগের মতো ট্রাকে করে পণ্য বিক্রি করছে না টিসিবি। শুধু পরিবার কার্ডের মাধ্যমে পরিবেশকের দোকানে বা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করা হচ্ছে। আগে পণ্য বিতরণে যে বিশৃঙ্খলা হতো, এতে তা অনেকটা কমে এসেছে। তবে পণ্যের এই পরিমাণ মাঝারি বা বড় পরিবারের জন্য পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন অনেক ভোক্তা।
বিডিনিউজ ইউরোপ/১৭জুলাই/জই/ধনবাড়ি