• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বরিশালের মাদক ব্যবসায়ী ভোলায় আটক

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

বরিশালের মাদক ব্যবসায়ী ভোলায় আটক।ইলিশা ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারী সাব্বির হোসেন হাওলাদারকে আটক করেছে। গত বৃহস্পতিবার দুপুরে ইলিশা ফেরিঘাট থেকে। আটককৃত সাব্বির হোসেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ফরিদপুর ইউনিয়নের শহিদ হাওলাদারেট ছেলে। সদরের ইলিশা ফাঁড়ি ইনচার্জ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।২০জুলাই (বৃহস্পতিবার) তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে এএসআই রিপন, ও এএসআই মাইনুলকে নিয়ে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সাব্বির হোসেনকে সন্দেহজনক হলে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাকে আটক করি এবং মাদক কারবারী সাব্বির হোসেনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্বীপজেলা ভোলাকে মাদকমুক্ত রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বিডিনিউজ ইউরোপ/২২জুলাই/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ