হারিয়ে যাওয়া ২০টি স্মার্ট ফোন প্রতারিত ৬০ হাজার টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর।ভোলায় পতারিত টাকাসহ মোবাইল উদ্ধার পুলিশ সুপার মাহিদুজ্জামান, বিপিএম, ভোলার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন ও বিকাশে প্রতারিত হয়ে যাওয়া ৬০ হাজার টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে সম্মেলনে কক্ষে।
২২জুলাই (শনিবার) ভুক্তভোগী দের অভিযোগের প্রেক্ষিতে জেলা গোয়েন্দা শাখা, ভোলা কর্তৃক বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ২০টি স্মার্ট ফোন ও বিকাশে প্রতারিত হওয়া ৬০ হাজার টাকা শনিবার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার মাহিদুজ্জামান, ভোলা।
এ সময় পুলিশ সুপার সবাইকে পুরাতন ফোন ক্রয়ে কাগজপত্র যাচাই বাচাই করার অনুরোধ জানান এবং অননুমোদিত বা পুরাতন ফোন ক্রয় করতে অনুৎসাহিত করেন।
ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। এবং তারা ভোলা জেলার নবনির্বাচিত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানান,এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় পুলিশ সুপার আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভোলা। অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ/২৩জুলাই/জই/ভোলা