• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পল্লীবিদ্যুৎ সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন: ভোলাবাসী

তানজিল হোসেন, ভোলা
আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

পল্লীবিদ্যুৎ সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন: ভোলাবাসী।ভোলার উত্তরের পরানগঞ্জ বাজার থেকে পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিস অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয়রা। সকালে সদর উপজেলার পরানগঞ্জ বিশ্বরোড চত্ত্বরে পল্লীবিদ্যুৎ সমিতির অফিসের সামনে ‘ভোলার উত্তরের সর্বস্তরের জনগন’ এর ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি পরানগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

২৪জুলাই (সোমবার) এ সময় বক্তারা বলেন, ভোলার উত্তরের গ্রাহকদের সেবার কথা চিন্তা করে পরানগঞ্জ বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস স্থাপন করা হয়েছে। প্রায় দুই যুগ আগে ৬টি ইউনিয়নের মাঝ খানে উপ-শহর খ্যাত পরানগঞ্জ বাজারে পল্লীবিদ্যুৎ অফিসটি কার্যক্রম শুরু করেন। ৬টি ইউনিয়নের মাঝ খানে অফিসটি হওয়ায় গ্রাহকরা সহজেই এখান থেকে সেবা নিতে পারছেন। পরানগঞ্জ বাজারের কাছেই পল্লীবিদ্যুতের একটি সাব-স্টেশন (উপকেন্দ্র) স্থাপন করা হয়েছে। কিন্তু বর্তমানে কিছু অসাধু, সুবিধা বাদী কর্মকর্তা তাদের সুবিধা হাসিলের জন্য বৃহৎ পরানগঞ্জ বাজার থেকে পল্লীবিদ্যুৎ সমিতির জোনাল অফিসটি অন্যত্র সরিয়ে নেওয়ার পায়তারা করছে আসছে বিগত দিন যাবৎ।

আমরা গ্রাহকরা লোকমুখে শুনতে পেয়েছি পরানগঞ্জ বাজার থেকে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসটি বাপ্তা ভোটেরঘর নামক এলাকায় স্থানান্তরের পায়তারা চালাচ্ছে। যে ভবনে বিদ্যুৎ অফিসটি নেওয়ার পায়তারা চালাচ্ছে সেই ভবনটির মালিক পল্লীবিদ্যুৎ সমিতির এক অসাধু কর্মকর্তার ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে। ওই কর্মকর্তা তার ব্যক্তিগত স্বার্থে এই অফিসটি স্থানান্তর করার চেষ্টা করছে। এ ছাড়াও যেখানে পল্লীবিদ্যুৎ অফিস স্থাপনের চেষ্টা চালানো হচ্ছে সে এলাকাটি ওয়েস্ট জোন পাওয়ার “ডিস্ট্রিবিউশন কোম্পানির” পাশে অবস্থিত।

সেখানে পল্লীবিদ্যুৎ সমিতি অফিস স্থানান্তর হলে গ্রাহকরা নিরাপত্তা, যাতায়াত, সেবা বঞ্চিতসহ নানান সমস্যার সম্মুখিন হবেন। এইজন্য বক্তারা বলেন, ভোলার উত্তরের উপশাখা খ্যাত ‘পরানগঞ্জ বাজার’ থেকে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস স্থানান্তর করলে ৬টি ইউনিয়নের মানুষ চরম ভোগান্তি ও গ্রাহক সেবা থেকে বঞ্চিত হবে। তাই গ্রাহকের নিরাপত্তা, যাতায়াত, সেবার কথা চিন্তা করে পরানগঞ্জ বাজারে পল্লীবিদ্যুৎ সমিতির অফিস রাখার দাবী জানাচ্ছি

যদি আমাদের এই দাবী বাস্তবায়ন না হয়, তাহলে আমরা জনগণের ন্যায্য দাবী আদায়ে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উত্তর ভোলার ৬টি ইউনিয়নের মানুষের কথা চিন্তা করে পল্লীবিদ্যুৎ অফিসটি পরানগঞ্জ বাজারে রাখার দাবী জানাচ্ছি।

২নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ছোটনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সভাপতি আ’লীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগ নেতা মো: জিলন খান, সাবেক ইউপি সদস্য আঃ রহমান হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ মেহেদী হাসান কামাল, গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের আহ্বায়ক ইমাম হোসেন কান্টু, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন, দৈনিক ভোলার বানীর স্টাফ রিপোর্টার ইয়ামিন হাওলাদার, রাজাপুরের সন্তান মোহাব্বত আলী, জেলা যুবদল নেতা সম্রাট হাওদাদার, ইউনিয়ন আ’লীগ নেতা নুরুদ্দিন সোহাগ প্রমূখ।এ সময় বক্তারা দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

বিডিনিউজ ইউরোপ/২৫জুলাই/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ