• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তাসনিয়া ফারিণ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিনি বিয়ে করেছেন

বিনোদন ডেক্স বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সোমবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত। তবে তিনি কী করেন, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি এখনো। সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘সাড়ে আট বছরের সম্পর্কের পর ১১ আগস্ট আমরা অফিশিয়ালি একত্রে হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ফারিণের ফেসবুক থেকে নেওয়া

অভিনেত্রী নিজের স্বামীর উদ্দেশে লিখেছেন, ‘আমরা কলেজে পড়ার সময় প্রেমে পড়েছিলাম। প্রথম ক্যামেরার সামনে আসার আগে তুমি ছিলে আমার জন্য ছায়ার মতো।আমার কাজের সাথে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সর্বদা আমাকে অনুপ্রাণিত করে এবং আমাকে সমর্থন জুগিয়েছ। আমাদের কিশোর প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেয়েছে। এটা এখনো অবাস্তব মনে হয় যে আমি এমন স্বামী পেয়েছি। আমার মনে হয় আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে আমার বাকি জীবন দিয়ে তোমাকে লালন করব।’

অভিনেত্রী আরো জানিয়েছেন, ঘনিষ্ঠ পরিবার পরিবেষ্টিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের আকদ হয়েছে। তার স্বামী বর্তমানে বিদেশে কর্মরত। তিনি আবার দেশে ফিরে এলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদযাপন করবেন এই জুটি।

ভক্ত-অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন ফারিণ।

এর আগে একবার ফারিণের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। জানা গিয়েছিল, বর তার কাজিন। নাম প্রকাশ না করার শর্তে এক নির্মাতা বলেন, ‘ফারিণ এবং তার কাজিন বিয়ে করেছেন প্রায় ছয় মাস হলো। বিয়ের পর তারা মালদ্বীপে যান হানিমুনে। আমি পুরো বিষয়টি জানি।’ তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তাসনিয়া ফারিণ গণমাধ্যমকর্মীর সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করেন। অবশেষে সোমবার (১৪ আগস্ট) বিয়ের কথা প্রকাশ্যে আনলেন ফারিণ।
bdnewseu/14th August/zi/farin


আরো বিভন্ন ধরণের নিউজ