• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় ১০ কেজি গাঁজাসহ শহিদুল নামে যুবক আটক

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

ভোলায় ১০ কেজি গাঁজাসহ শহিদুল আটক।আজ ভোলায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখার, সাঈদ আহমেদ, ইনচার্জ, ভোলার তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভা ০১ নং ওয়ার্ড এলাকা থেকে ১০(দশ) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ শহিদুল ইসলাম, নামের এক মাদক কারবারিকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।
১৮আগস্ট (শুক্রবার) সকাল ০৭: ৪০ঘটিকায় এসআই মো: মোহাইমিনুল ইসলাম, তার সঙ্গীয় ফোর্স মো: মেহেদী হাসান, মো: শহিদুল ইসলাম, মো: হাবিব হোসেন সহ ভোলা ডিবি পুলিশের একটি টিম ভোলা সদর মডেল থানাধীন। পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ পান বাজার ট্রাফিক পয়েন্টের ইলিশা-ভোলা-চরফ্যাশন মহাসড়কের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যক্তিকে মাদক দ্রব্য গাঁজাসহ আটক করেন।

মাদক ব্যবসায়ী মো: শহিদুল ইসলাম (৩৪) পিতা: মৃত আব্দুল মজিদ, মাতা: মোসা: মোমেনা বেগম, সাং-কোমল্লা মালি বাড়ী, ০৯নং ওয়ার্ড, ০৬নং গোলপাশা ইউপি, গ্রাম- নোয়াপাড়া, থানা- চৌদ্দগ্রাম, জেলাঃ কুমিল্লাকে ১০(দশ) কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ আটক করেছেন।আসামী শহিদুল ইসলাম এর বিরুদ্ধে মাদক দ্রব্য মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ভোলা সদর মডেল থানায়।

বিডিনিউজ ইউরোপ/১৯ আগস্ট/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ