• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় মাইক্রোবাসে চিকিৎসক নিহতের ঘটনায় পুলিশী প্রেস কনফারেন্স

তানজিল হোসেন, ভোলা
আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

মাইক্রোবাসে চিকিৎসক নিহতের ঘটনায় পুলিশী প্রেস কনফারেন্স ভোলায়।ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারি সার্জন ডাক্তার হিল্লোল চন্দ্র দে মাইক্রোবাস চাপায় নিহত হওয়ার ঘটনায় ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করা হয়েছে।২৮আগস্ট (সোমবার) বিকাল ৫ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে প্রেস ব্রিফিং করেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান। প্রেস ব্রিফিং কালে সাংবাদিক দের কে বলেনন, গত ৩আগস্ট ডাক্তার হিল্লোল চন্দ্র দে বোরহানউদ্দিন উপজেলা থেকে তার ব্যক্তিগত মোটরসাইকেল যোগে কর্মস্থল লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যাওয়ার পথে কালমা ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফরাজী বাজারের উত্তর পার্শ্বে বাকলা এর দোকানের সামনে ভোলা টু চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের।

উপরে সকাল অনুমানিক
১১: ৩০ঘটিকায় বিপরীত দিক হতে বেপরোয়া গতিতে আসা মাইক্রোবাস ডাক্তার মিলন চন্দ্র দে কে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর ওই ঘাতক মাইক্রোবাস চালক পালিয়ে যায়।

ওই ঘটনায় ৩আগস্ট নিহতের চাচা সজল চন্দ্র দে লালমোহন থানায় বাদী হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮এর ৯৮/১০৫ ধারায় এজাহার দায়ের করেন। লালমোহন থানা মামলা নং- ৮, ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান, বিপিএম এর সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনা মোতাবেক মামলার তদন্তকারী কর্মকর্তা এস, আই, (নিঃ) মোহাম্মদ জাহিদ হাসান, ঘাতক মাইক্রোবাস চালককে গ্রেফতার করার জন্য একাধিক অভিযান পরিচালনা করেন।

অভিযানের ধারা বাহিকতায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা ২৭ আগস্ট টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ভাররা ইউনিয়ন আরড়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে এরশাদ (৩৫) কে সিরাজগঞ্জ জেলার চৌহলি থানাধীন চরকোদালিয়া পূর্ব পাড়া এলাকা হতে গ্রেফতার করেন।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন, এ সময় প্রেস কনফারেন্সে নিহতের চাচা সজল চন্দ্র দে ও গ্রেপ্তারকৃত আসামি ঘাতক মাইক্রোবাস চালক এরশাদকে উপস্থিত করা হয়।

বিডিনিউজ ইউরোপ/২৯আগস্ট/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ