ভোলার চরফ্যাশনে হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন : কৃষিমন্ত্রীভোলা চরফ্যাশনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থায়ণে ২৫একর জমিতে ৮৪ কোটি ৮৫লক্ষ টাকা ব্যয়ে হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টারের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।৩১আগস্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে হর্টিকালচার ও টিস্যু কালচার সেন্টার এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, বলেন, ২০দলের জোট বিএনপি স্বাধীনতার বিরোধী শক্তি মুখেই তারা দেশকে ও দেশের মানুষকে ভালোবাসে। কিন্তু অন্তরে তা তার বিপরীত চিন্তা ভাবনা এবং কল্পনা করতেছে। আওয়ামী লীগের উন্নয়ন দেখে তারা জনবিচ্ছিন্ন আবোল তাবোল বাক্য উচ্চারণ করে যাচ্ছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা তিন আসনের এমপি।
এ ছাড়াও মন্ত্রী প্রায় ১০কোটি টাকা ব্যয়ে চেয়ারম্যান বাজার- শশীভূষণ সংযোগ সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র ভারপ্রাপ্ত মহা-পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান প্রমুখ।
বিডিনিউজ ইউরোপ/১সেপ্টেম্বর/জই/ভোলা