• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় নাগরিক আন্দোলনের উদ্যোগে ঘরে ঘরে গ্যাসসংযোগের দাবীতে বিক্ষোভ

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

ভোলায় নাগরিক আন্দোলনের উদ্যোগে ঘরে ঘরে গ্যাসসংযোগের দাবীতে বিক্ষোভ।গ্যাস বাংলাদেশের জাতীয় সম্পদ হলেও ভোলায় উৎপাদিত গ্যাস ভোলার মানুষকে না দিয়ে এই সরকার ইন্ট্রাগো নামক একটি কোম্পানীর মাধ্যমে অন্যত্র নিয়ে যাওয়ার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল করেন ভোলার গ্যাস রক্ষায় দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির ভোলা জেলা শাখা।৩সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাবের সামনে জমায়েত হয় গ্যাস রক্ষায় গঠিত বিভিন্ন কমিটির নেতা-কর্মীবৃন্দগণ, বিক্ষোভ শুরুর পূর্বে নাগরিক কমিটির জেলা সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক মনিষা চক্রবর্তী বলেন, তিনি তার বক্তব্য বলেন, ভোলার ঘরে ঘরে আবাসিক গ্যাস সংযোগ, না দিয়ে ঢাকা সাভার, গাজীপুর, আশুলিয়াসহ ইপিজেড ও শিল্পাঞ্চল স্থাপন এবং ইন্ট্রাগো কোম্পানীর সাথে গ্যাস বিক্রির চুক্তি বাতিল হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

অন্যদিকে মোবাশ্বের উল্লাহ চৌধুরী তার বক্তব্যে বলেন, ভোলায় ৯টি গ্যাস খনিজ থাকা সত্বেও ভোলার মানুষের ঘরে গ্যাস সংযোগ না দিয়ে সরকার একটি কোম্পানীর সাথে চুক্তি করে পারে না। ভোলার গ্যাস অন্যত্র নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর এই সরকারের হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের দক্ষিনাঞ্চলের নাগরিক আন্দোলন চলছে চলবে। অন্যান্য বক্তারা এ সময় ভোলা-বরিশাল ব্রিজ নির্মান সেতু, ভোলায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সহ ভোলার গ্যাস দিয়ে দক্ষিনাঞ্চলের উন্নয়ন করা হবে বলে প্রধানমন্ত্রীর দেয়া পূর্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে হুসিয়ারী দেন নেতা কর্মীরা।

সমাবেশ শেষে মনিষা চক্রবর্তী ও মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ভোলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের মূল সড়ক গুলো প্রদক্ষিন করেন পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় মিছিল কারীদের হাতে বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার ও দাবী আদায়ের ফেস্টুন ছিলো।

বিডিনিউজ ইউরোপ/৬সেপ্টেম্বর/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ