ভোলায় বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো জেলা বিএনপি সহ জেলা ছাত্রদল।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলা শহর জুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পূর্ণ হয়। পড়ে আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পড়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার পূর্ণরায় আগে স্থানে এসে শেষ হয় কর্মসূচি।বিকাল সাড়ে ৪টায় দলীয় প্রধান কার্যালয়ে উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম।
০১লা সেপ্টেম্বর (শুক্রবার) জেলা বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য বলেন, এই ফ্যাস্টিট সরকার কড়া হুঁশিয়ারী দিয়ে বলেন অতিদ্রুত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভোলার সব নেতাকর্মীদের নিঃশত মুক্তি দিতে হব। যদি না দেয় তাহলে আগামীতে বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে হাসিনার পতন ঘটাতে হবে। এবং শেখ হাসিনার কতৃক গুন্ডা বাহিনীর নিপীড়ন বন্ধ করতে সবাইকে ঐক্য বদ্ধ জোড়ালো ভূমিকা পালন করতে হবে। হাসিনার পদত্যাগ সহ ভোটার অধিকার নিশ্চিত এবং গনতন্ত্ররূপান্তর করতেও সবাই এক সঙ্গে মাঠে নামতে হবে।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক বাচ্ছু মোল্লা, হারুন -উর রশিদ ট্রুম্যান, আবদুর রব আকন, হুমায়ন কবির সোপন, কবির হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব ইয়ারুল আলম লিটন, থানা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমুখ।
জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আলামিন, সহ-সভাপতি মুন্তাসির আলম রবিন, চৌধুরীসহ জেলা বিএনপির যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদল, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ/৬সেপ্টেম্বর/জই/ভোলা