• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দরিদ্র পরিবারকে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান করলো বেস্টটিম অফিসিয়াল

তানজিল হোসেন, ভোলা
আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

দরিদ্র পরিবারকে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান করলো ভোলার বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন।
ভোলায় সামাজিক সংগঠন অসহায় পরিবারের মাঝে ছাগল ও খাদ্য সামগ্রী বিতরণ করেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখার সহযোগিতা বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন। ভোলা সদর উপজেলার ১০নং ভেলুমিয়া ইউনিয়নের ৫-নং ওয়ার্ড চন্দ্রপ্রসাদ, দুপুর ০৪ঘটিকার সময় একটি অসহায় পরিবারের মাঝে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ছাগল ও খাদ্য সামগ্রী প্রদানের আগ মুহূর্তে সংগঠনের কার্যক্রম সম্পর্কে ও ভবিষ্যৎ কার্যক্রম এর বিষয় নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

০৯ সেপ্টেম্বর (শনিবার) আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মোঃ মহসিন খান, অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের, উপস্থাপনা করেন ভোলা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ উজ্জল খান। ভোলা জেলা শাখার সভাপতি নেওয়াজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এর ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মৌসুমী সুলতানা প্রেমা, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, যুগ্ন মহিলা বিষয় সম্পাদক সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অসহায় নারী- পুরুষ ও শিশু কল্যাণ ফাউণ্ডেশন অনুমোদিত। যার রেজিঃ নং-এস-১৩২৭৬ সংগঠনটির প্রধান স্লোগান আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, ও একজন নারী একজন আদর্শ মা। অসহায় নারী- পুরুষ ও শিশু কল্যাণ ফাউণ্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত একটি সামাজিক সংগঠন। সংগঠনটি ২০১১-সালের ৮ই মে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠা লাভ করেন।

সংগঠনের উপদেষ্টা মোঃ মহসিন খান, তার বক্তব্যে বলেন, আর্ত মানবতার সেবার লক্ষ্যে এবং সমাজিক ও ব্যক্তি জীবন উন্নত করার লক্ষ্যে মানুষে ২০১১-সালের ৮-মে বিশ্ব মা দিবসে প্রতিষ্ঠিত হয় অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে অবহেলিত, সুবিধা বঞ্চিত ও নির্যাতিত নারী ও শিশুদের সহায়তায়, সাধ্যমত কাজ করে যাচ্ছে এই সংঘঠন। এ ছাড়াও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান সহ, কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি, সমাজ ও দেশ বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে ব্যাপক ভাবে।

এ ধারা আরও বেগবান করতে আমাদের প্রচেষ্টা থাকবে অব্যাহত, এই অল্প সময়ের মধ্যে আমাদের অনেক গুলো অর্জন রয়েছে যার মধ্যে অন্যতম ৫৯-জন নির্যাতিত নারীদের আইনী সহয়তা দেওয়া হয়েছে ১৮,৭২৩-জনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান। ২০জন শিশু কে ফ্রি খাৎনা করানো হয়েছে, ১২,৩০৯জন কে। ফ্রি চক্ষু চিকিৎসার সেবা দেওয়া হয়েছে, ১৩৫জন অসহায় নারী কে। ফ্রি সেলাই প্রশিক্ষণ দিয়েছি আমরা বলে জানান অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন।

এ ছাড়াও ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছি, ১১৫জন শিক্ষার্থীকে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ১২-বার দেশের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছি আমরা। ২২-বার দেশের বিভিন্ন স্থানে অবহেলিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি আমরা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে ১-বার, যৌতুক বিরোধী সেমিনার করেছে ১৭-টি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে ১২-টি, ব্লাড গ্রুপিং করেছি ৭,৯২৩-জন মানুষের। এ ছাড়াও জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন দিবসে স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণ করে পালন করে থাকি।

সংগঠনটি সভাপতি নেওয়াজ শরীফ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন ও বেস্টটিম অফিসার মানবিক ফাউন্ডেশন মানব দরদী ও সমাজ বান্ধব সকলকে এই কার্যক্রমের সাথে যুক্ত হয়ে সহ-যোগিতার হাত বাড়ানোর আহ্বান জানাই। এবং সমাজের বিত্তবানদের এগিয়ে এসে, সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার অনুরোধ জানাই।

তিনি আরও বলেন, নেতৃস্থানীয় ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সংগঠনের জনকল্যাণ মূলক অন্যান্য সকল কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত করা আমাদের মূল লক্ষ্য।

বিডিনিউজ ইউরোপ/১০সেপ্টেম্বর/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ