• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে জেলা পর্যায়ে দুদিনব্যাপী ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা শুরু

বাঁধন রায়, ঝালকাঠি
আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

ঝালকাঠিতে শুরু হয়েছে জেলা পর্যায়ে দুদিনব্যাপী ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা।ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা পর্যায়ে শুরু হয়েছে দুদিনব্যাপী ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা, করিগরি শিক্ষা সমিতির আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এই প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্ভোধনী অনুষ্ঠানে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন প্রধান অতিথি ছিলেন।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সরদার মোঃ শাহ আলম, প্যানেল মেয়র তরুন কর্মকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান খান। এই প্রতিযোগীতায় জেলার ৪টি উপজেলা পর্যায়ে বিজয়ী দল ফুটবল বালক-বালিকা, হ্যান্ডবল ও কাবাডি এবং সাতার প্রতিযোগীতায় দল ভিত্তিক অংশগ্রহণ করছে। উদ্ভোধনী ম্যাচে ঝালকাঠি সদর উপজেলা বিজয়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে কাঠালিয়া উপজেলার উপজেলা বিজয়ী কাঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

বিডিনিউজ ইউরোপ/১৫ সেপ্টেম্বর/জই/ঝালকাঠি


আরো বিভন্ন ধরণের নিউজ