লিজ এর নামে রাষ্ট্রীয় সম্পদ লুটতরাজ ও পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার অপচেষ্টা রুখতে হবে।২৬টি রাষ্ট্রীয় পাটকল রাষ্ট্রীয় ভাবে চালু, খালিশপুর ও দৌলতপর পাটকল’সহ ৫টি পাটকল এবং অন্যান্য পাটকলের শ্রমিকদের এরিয়া’র’সহ সকল পাওনা টাকা পয়সা পরিশোধ, লিজ বা ভাড়া ভিত্তিক পাটকল চালুর অপতৎপরতা বন্ধের দাবিতে দৌলতপুর জুটমিল কারখানা কমিটির আয়োজনে বিকেল ৫টায় খালিশপুর শিল্পাঞ্চলের দৌলতপুর জুটমিল গেটের সামনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শ্রমিকনেতা নূর মোহাম্মদ এবং সঞ্চালনা করেন শ্রমিকনেতা ডালিম কাজী। সমাবেশে বক্তব্য রাখেন, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জেল হোসেন, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ এর সদস্য সচিব এস এ রশীদ।
সমাবেশে বক্তারা বলেন, লিজ বা ব্যক্তি মালিকানায় নয়, বন্ধ সকল পাটকল অবিলম্বে রাষ্ট্রীয় মালিকানায় চালু, ৫টি পাটকলের (খালিশপুর ও দৌলতপুর জুটমিল, জাতীয় জুটমিল এবং কেএফডি ও আরআর জুটমিল) শ্রমিকসহ সকল শ্রমিকের বকেয়া পাওনা (এরিয়ার, একটি বোনাস, একটি ইনক্রিমেন্ট, ৮টি বোনাসের ডিফারেন্স ২০২০ সালের জুলাই মাসের ২দিনের মজুরি) ও অবশিষ্ট শ্রমিকের সঞ্চয়পত্রের কাগজ অবিলম্বে দিতে হবে। বক্তারা বলেন, আমরা শুধু বন্ধ সকল রাষ্ট্রায়ত্ত পাটকল রাষ্ট্রীয় মালিকানায় চালু করার দাবি করছি না, একই সাথে পাটকল-চিনিকলসহ সকল রাষ্ট্রায়ত্ত খাতকে পুনরুজ্জীবিত করার এবং অর্থনীতির নিয়ামক খাত হিসেবে রাষ্ট্রীয়খাতের প্রসার ঘটানো ও রাষ্ট্রায়ত্ত শিল্পের সক্ষমতার বিকাশ প্রশ্নটি উন্নয়ন দর্শনের কেন্দ্রে প্রতিষ্ঠা করার জোর দাবি জানাচ্ছি।
এখনও পর্যন্ত খুলনার খালিশপুর জুটমিল ও দৌলতপুর জুটমিল, সিরাজগঞ্জের জাতীয় জুটমিল এবং চট্টগ্রামের কেএফডি ও আরআর জুটমিলের শ্রমিকরা বকেয়া কোনো টাকা পায়নি। এসমস্ত পাটকল শ্রমিকদের সমস্ত বকেয়া অবিলম্বে পরিশোধের দাবি জানাচ্ছি। বক্তারা বলেন, লিজ ও পিপিপির নামে রাষ্ট্রের সম্পদ ব্যক্তি লুটেরা পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। অবিলম্বে বিভিন্ন মিল থেকে যন্ত্রপাতি-মালামাল চুরি-পাচারসহ নানা অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
১৫সেপ্টেম্বর (শুক্রবার) বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য মোঃ মোজাম্মেল হক খান, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আবদুল করিম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক এস এম চন্দন, প্লাটিনাম জুটমিল এমপ্লয়ীজ ইউনিয়ন এর সাবেক সভাপতি শ্রমিকনেতা মোঃ খলিলুর রহমান, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক মোঃ অলিয়ার রহমান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ।
নওয়াপাড়ার সাবেক ওয়ার্ড কাউন্সিলর শ্রমিকনেতা শামসেদ আলম শমসের, খালিশপুর-দৌলতপুর জুটমিল যৌথ কারখানা কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, বদলী আঞ্চলিক কমিটির আহবায়ক মোঃ ইলিয়াস হোসেন, প্লাটিনাম জুটমিল শ্রমিকনেতা মোঃ নূরুল ইসলাম, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য এর আহবায়ক আলমগীর কবির, স্টার জুটমিলের শ্রমিকনেতা হামজা গাজী, আলমগীর হোসেন, ক্রিসেন্ট জুটমিল শ্রমিকনেতা মোশারেফ হোসেন, দৌলতপুর জুটমিল কারখানা কমিটির উপদেষ্টা পান্নু মিয়া, জেজেআই জুটমিল শ্রমিকনেতা শামস শারফিন শ্যামন, শ্রমিকনেতা আবদুল হাকিম প্রমুখ।
বিডিনিউজ ইউরোপ/১৫ সেপ্টেম্বর/জই/খুলনা