• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় দুই খুচরা দোকান ব্যবসায়ীকে ১-হাজার টাকা অর্থদন্ড: ইউএনও

তানজিল হোসেন, ভোলা
আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

ভোলায় দুই খুচরা দোকান ব্যবসায়ীকে ১-হাজার টাকা অর্থদন্ড: ইউএনও ।ভোলায় দুই খুচরা দোকান ব্যবসায়ীকে ৫০০ টাকা করে, দুই ব্যবসায়ীকে ১-হাজার টাকা অর্থদন্ড শাস্তি প্রদান করলো উপজেলা ইউএনও তৌহিদুল ইসলাম। ভোলা শহর জুরে কাঁচা বাজার অস্তির পরিবেশ বন্ধ করতে জেলা প্রশাসক আরিফুজ্জামানের নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান শুরু করা হয়েছে, দুপুর ১১-টার দিকে। সদর উপজেলার শহর এলাকায় নতুন বাজার এবং কিচেন মার্কেট গুরে দেখেন জেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং সরকারের নির্ধারিত মূল্যে পণ্য। বিক্রেতা যাতে ক্রেতার কাছ থেকে বারতি দাম না নিতে পারে, সে জন্য বাজার মনিটরিং অভিযান কার্যক্রম চলোমান রয়েছে দ্বীপজেলা ভোলায়।

১৮সেপ্টেম্বর (সোমবার) সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম, এর নেতৃত্বে, কাঁচা বাজার পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত মূল্যে আলু বিক্রির দায়ে দুইজন খুচরা দোকান ব্যবসায়ীকে ৫০০/-টাকা করে ১-হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, অভিযানে সরকার নির্ধারিত মূল্যের পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের কে একাধিক বার বলা হয়েছে। এ সময় দাম অধিক রাখায় দুইজন খুচরা ব্যবসায়ীকে ১-হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হলো। এবং এরপরেও যদি কেউ নির্ধারিত মূল্যের পণ্য বেসি দামে বিক্রি করলে প্রশাসন আরো কঠোর হবে বলে জানান ইউএনও তৌহিদুল ইসলাম।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলী সূজা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মাহামুদল হাসান, উপজেলা কৃষি অফিসার এফ এম শাহাবুদ্দিন।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোস্তফা সোহেল, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক সহ, থানা পুলিশের একটি দল ঘটনা স্থালে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ/১৮সেপ্টেম্বর/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ