• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জবির রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাইয়ের সাংগঠনিক সম্পাদক হলেন মনজুরুল ইসলাম মঞ্জু

মেহেরাবুল ইসলাম সৌদিপ, ঢাকা
আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

জবির রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাইয়ের সাংগঠনিক সম্পাদক হলেন মনজুরুল ইসলাম মঞ্জু।রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী ও দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।বুধবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. জহির উদ্দিন খসরু ও সদস্য সচিব মো. ওলিদ হোসেন।

ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মঞ্জু।

মনজুরুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য। মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উপদেষ্টা। এছাড়া তিনি ঢাকাস্থ শ্রীপুর উপজেলা সমিতি, মাগুরা এর উপ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পূর্ণাঙ্গ কমিটির সাংগঠনিক সম্পাদক পদ পেয়ে মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মতো প্রাচীন বিভাগের সাংগঠনিক সম্পাদক পদে আমাকে নির্বাচন করায় সবার প্রতি কৃতজ্ঞ। সকলের মাঝে ঐক্যবোধ সৃষ্টি ও পরস্পরের সহযোগিতায় নিজেকে নিয়জিত রাখার চেষ্টা করবো” বলে তিনি জানান।

বিডিনিউজ ইউরোপ/২৩সেপ্টেম্বর/জই/জবি


আরো বিভন্ন ধরণের নিউজ