চরভদ্রাসনে নবগঠিত ছাত্রলীগের আনন্দ মিছিল ।ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগের এগারো সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন অনুমদনপ্রাপ্ত কমিটি আজ এক আনন্দ মিছিল বের করে মিছিলটি চরভদ্রাসন বাজার ,উপজেলা পরিষদ চত্ত্বর সহ বাজারের অলিগলি ঘুরে চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এসময় আরো বক্তব্য দেন।উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে যুগ্ন আহবায়ক ফকির মোশাররফ হোসেন , আহসানুল হক মামুন ,সাবেক সাধারণ সম্পাদক ছাত্রলীগ চরভদ্রাসন মিজানুর রহমান শিকদার সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর জেলা ছাত্রলীগ সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহম্মেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, চরভদ্রাসন উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল।সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ কমিটি বিলুপ্ত করে এক বছরের জন্য এগারো সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, চরভদ্রাসন উপজেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সাথে সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো।
এগারো সদস্যের আংশিক নতুন কমিটিতে কেবল সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার ও দপ্তর সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।কমিটির মেয়াদ ধরা হয়েছে এক বছর।
নবগঠিত উপজেলা কমিটির সভাপতি করা হয়েছে মো. মোকাদ্দেস হোসাইন, আর সাধারণ সম্পাদক করা হয়েছে সাইফুর রহমান মৃধাকে। সহ-সভাপতি হলেন- মো. হাবিব মোল্লা, মো. ফয়সাল ও মো. উদয় হোসেন।
যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন- মো. মঈনুল হক এজাজ ও মো. সিয়াম বেপারী। সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী খাঁন ও হাসনাত খাঁন। প্রচার ও দপ্তর সম্পাদক মো. ইমরান মোল্লা ও মো. ইমন।
বিডিনিউজইউরোপ/২৩সেপ্টেম্বর/জই/চরভদ্রাসন