• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফ্যাশনের জগতে নতুন আলোড়ন “রিস্কি ফ্যাশন”

মেহেরাবুল ইসলাম সৌদিপ, ঢাকা
আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

ফ্যাশন জগতে নতুন আলোড়ন ‘রিস্কি ফ্যাশন।‘রিস্কি ফ্যাশন’ হলো এই সময়ে বাংলাদেশে জনপ্রিয় ও আকর্ষণীয় একটি কাপড়ের ব্রান্ড। যা অল্প সময়ে বাংলাদেশে ব্যাপক পরিমাণে সাড়া ফেলেছে। বিশেষ করে এদেশের যুবসমাজের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে এই ব্রান্ডটি।তবে এই জনপ্রিয়তার অনেক কারণও রয়েছে। এই ব্রান্ডটির জনপ্রিয়তার বিশেষ কারণ হলো তাদের পণ্যের বৈচিত্রতা, কাপড়ের গুণমান ও পোশাকের ডিজাইন। তাদের কাছে গোল গলা টি-শার্ট থেকে শুরু করে রয়েছে পোলো টি-শার্ট, শর্টস, জগার্স এবং ফরমাল প্যান্ট। প্রতিটি পোশাকই তৈরি হয় উন্নতমানের ফেব্রিকস দিয়ে যা একজন গ্রাহককে দেয় পরিপূর্ণ সন্তুষ্টি। এর পাশাপাশি ডিজাইনের ভিন্নতা তাদের ব্রান্ডকে নিয়েছে অনন্য মাত্রায়।

বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ‘রিস্কি ফ্যাশন’ ব্র্যান্ডের পুরো বিজনেসটা অনলাইন নির্ভর। গ্রাহকদের সুবিধা ও কেনাকাটাকে সহজ করতে তাদের রয়েছে একটি নিজস্ব ফেসবুক পেজ, যেখানে দক্ষ ও সক্রিয় কর্মীরা সবসময় সেবা দিয়ে আসছে গ্রাহকদের জন্য৷ গ্রাহকরা তাদের কাঙ্ক্ষিত পণ্য সেখানে দেখতে পারেন, জানতে পারেন এবং পর্যালোচনা করে তা অর্ডার করতে পারেন। যা সরাসরি চলে আসে গ্রাহকের কাঙ্ক্ষিত ঠিকানায়। এছাড়াও নতুন নতুন পণ্যের তথ্য গ্রাহকরা পেয়ে যান তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে। এত সকল সুবিধার জন্য যুবসমাজের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ব্রান্ড ‘রিস্কি ফ্যাশন’।

ব্রান্ডটির প্রতিষ্ঠাতা ফজলে রাব্বি জানান, আমরা আনন্দিত ও গর্বিত যে আমাদের ব্রান্ডটি খুব অল্প সময়েই বাংলাদেশের যুবসমাজের কাছে প্রতিষ্ঠা করতে পেরেছে। এছাড়াও আমরা প্রতিনিয়ত আমাদের ব নিয়ে কাজ করে চলেছি যেন প্রযুক্তি ও সময়ের সাথে তাল মিলিয়ে নতুন নতুন স্টাইল এবং কাপড়ের মাধ্যমে আমাদের গ্রাহকদের সন্তুষ্টিজনক অভিজ্ঞতা এবং আনন্দ দেয়া যায়। গ্রাহকের সন্তুষ্টির মাধ্যমেই আমরা আমাদের ব্র্যান্ড ‘রিস্কি ফ্যাশন’কে এগিয়ে নিতে পারি।

বিডিনিউজ ইউরোপ/২৭ সেপ্টেম্বর/জই/ফ্যাশন


আরো বিভন্ন ধরণের নিউজ